স্থলযুদ্ধ ‘ইরানের জন্য ভালো হবে’, কারণ জানালেন উপদেষ্টা

ইরানের সর্বোচ্চ নেতার ছেলে মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ী যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে স্থলযুদ্ধ শুরু করার আহ্বান জানিয়েছেন, যা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে সাবেক বিপ্লবী গার্ডস (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস) প্রধান রেজায়ী বলেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালীতে ‘পুলিশিং’ করার চেষ্টা করে, তাহলে ইরান মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতে প্রস্তুত। তিনি দাবি করেন, হরমুজ প্রণালীতে অবস্থান নেওয়া মার্কিন যুদ্ধজাহাজগুলো ইতোমধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানায় রয়েছে। এমনকি ইউএসএস আব্রাহাম লিংকনসহ সব মার্কিন নৌযান ধ্বংস করার হুমকিও দেন তিনি। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের প্রেক্ষাপটে এই হুমকি আসে। প্রায় ছয় সপ্তাহ ধরে চলা সংঘাতের পর বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, ওই জলপথে চলাচল এখনও স্বাভাবিক হয়নি। সবচেয়ে বিতর্কিত মন্তব্যে রেজায়ী বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল আক্রমণ চালায়, তাহলে সেটি “ইরানের জন্য ভালো হবে”। তার ভাষায়, ইরান হাজার হাজার মার্কিন সেনাকে বন্দি ক

স্থলযুদ্ধ ‘ইরানের জন্য ভালো হবে’, কারণ জানালেন উপদেষ্টা

ইরানের সর্বোচ্চ নেতার ছেলে মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ী যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে স্থলযুদ্ধ শুরু করার আহ্বান জানিয়েছেন, যা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে সাবেক বিপ্লবী গার্ডস (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস) প্রধান রেজায়ী বলেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালীতে ‘পুলিশিং’ করার চেষ্টা করে, তাহলে ইরান মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতে প্রস্তুত।

তিনি দাবি করেন, হরমুজ প্রণালীতে অবস্থান নেওয়া মার্কিন যুদ্ধজাহাজগুলো ইতোমধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানায় রয়েছে। এমনকি ইউএসএস আব্রাহাম লিংকনসহ সব মার্কিন নৌযান ধ্বংস করার হুমকিও দেন তিনি।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের প্রেক্ষাপটে এই হুমকি আসে। প্রায় ছয় সপ্তাহ ধরে চলা সংঘাতের পর বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, ওই জলপথে চলাচল এখনও স্বাভাবিক হয়নি।

সবচেয়ে বিতর্কিত মন্তব্যে রেজায়ী বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল আক্রমণ চালায়, তাহলে সেটি “ইরানের জন্য ভালো হবে”। তার ভাষায়, ইরান হাজার হাজার মার্কিন সেনাকে বন্দি করতে পারবে এবং প্রত্যেক বন্দির বিনিময়ে বিপুল অর্থ আদায় করা সম্ভব হবে।

যুদ্ধবিরতি প্রসঙ্গে তিনি জানান, তিনি ব্যক্তিগতভাবে এর মেয়াদ বাড়ানোর পক্ষে নন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেবে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক আলোচনায় আরও সতর্ক থাকার আহ্বান জানান।

রেজায়ীর বক্তব্যে আরও উঠে আসে, ভবিষ্যৎ আলোচনায় শর্ত নির্ধারণ করছে ইরানই, যুক্তরাষ্ট্র নয়। তার দাবি, যেখানে যুক্তরাষ্ট্র দীর্ঘস্থায়ী যুদ্ধে ভীত, সেখানে ইরান দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুত।

বিশ্লেষকদের মতে, এই ধরনের কঠোর অবস্থান কূটনৈতিক প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে এবং হরমুজ প্রণালী ঘিরে সামরিক সংঘাতের ঝুঁকি আরও বাড়াতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow