স্থানীয় নির্বাচনে আ’লীগ নেতাদের অযোগ্য ঘোষণা করতে ইসিকে জামায়াতের চিঠি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারী নেতাকর্মীদের স্থানীয় সরকার (সিটি, পৌরসভা এবং জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ) নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব নির্বাচনের প্রস্তাবিত আচরণ বিধিমালায় এমন বিধান যুক্ত করতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে দলটি। সম্প্রতি নির্বাচন কমিশন থেকে এমন তথ্য জানা গেছে। চিঠিতে জামায়াত উল্লেখ করেছে, সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতাকর্মীকে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার বিধান সংযোজন করতে হবে। এ বিষয়ে ইসির কর্মকর্তারা জানান, এ ধরনের সুপারিশ যুক্ত করা হলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তারা আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন বিধান যুক্ত করেছে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই নির্বাচনে অংশ নিতে পারেননি। অবশ্য, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় প্রতীকে হওয়ার যুক্তিতে আচরণ বিধিমালায় ওই বিধান যুক্ত করার বিষয়ে ইসি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নে

স্থানীয় নির্বাচনে আ’লীগ নেতাদের অযোগ্য ঘোষণা করতে ইসিকে জামায়াতের চিঠি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারী নেতাকর্মীদের স্থানীয় সরকার (সিটি, পৌরসভা এবং জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ) নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব নির্বাচনের প্রস্তাবিত আচরণ বিধিমালায় এমন বিধান যুক্ত করতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে দলটি।

সম্প্রতি নির্বাচন কমিশন থেকে এমন তথ্য জানা গেছে। চিঠিতে জামায়াত উল্লেখ করেছে, সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতাকর্মীকে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার বিধান সংযোজন করতে হবে।

এ বিষয়ে ইসির কর্মকর্তারা জানান, এ ধরনের সুপারিশ যুক্ত করা হলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তারা আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন বিধান যুক্ত করেছে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই নির্বাচনে অংশ নিতে পারেননি।

অবশ্য, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় প্রতীকে হওয়ার যুক্তিতে আচরণ বিধিমালায় ওই বিধান যুক্ত করার বিষয়ে ইসি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

এমওএস/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow