স্থানীয় নির্বাচনে জোট হতে পারে: নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি-এর (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, স্থানীয় সরকার বা সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত ও এনসিপির মধ্যে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “আমরা বর্তমানে নির্বাচনী জোটে আছি। নির্বাচন ঘনিয়ে এলে বোঝা যাবে এককভাবে নাকি জোটগতভাবে ভোটে অংশ নেওয়া হবে। তবে অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরাও প্রস্তুতি নিচ্ছি।” বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও সংবিধান সংস্কারের জন্য গণভোট আয়োজনের বিষয়ে স্পষ্ট অবস্থান জানাচ্ছে না। তিনি দাবি করেন, বিরোধী দল হিসেবে এনসিপি সংসদে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এবং অতীতের কিছু বিরোধী দলের মতো সংসদকে অকার্যকর করে তোলেনি। এছাড়া তিনি বলেন, জাতীয় সংসদে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিরোধী দলের রাজনৈতিক পরিসর অনেকটাই সীমিত হয়ে গেছে। আমরা বলেছি, আন্তর্জাতিক যুদ্ধ, দেশের জ্বালানি সংকট ও হাম প্রকোপের মধ্যে দাবি আদায়ে রাজপথ

স্থানীয় নির্বাচনে জোট হতে পারে: নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি-এর (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, স্থানীয় সরকার বা সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত ও এনসিপির মধ্যে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, “আমরা বর্তমানে নির্বাচনী জোটে আছি। নির্বাচন ঘনিয়ে এলে বোঝা যাবে এককভাবে নাকি জোটগতভাবে ভোটে অংশ নেওয়া হবে। তবে অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরাও প্রস্তুতি নিচ্ছি।”

বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও সংবিধান সংস্কারের জন্য গণভোট আয়োজনের বিষয়ে স্পষ্ট অবস্থান জানাচ্ছে না।

তিনি দাবি করেন, বিরোধী দল হিসেবে এনসিপি সংসদে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এবং অতীতের কিছু বিরোধী দলের মতো সংসদকে অকার্যকর করে তোলেনি।

এছাড়া তিনি বলেন, জাতীয় সংসদে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিরোধী দলের রাজনৈতিক পরিসর অনেকটাই সীমিত হয়ে গেছে।

আমরা বলেছি, আন্তর্জাতিক যুদ্ধ, দেশের জ্বালানি সংকট ও হাম প্রকোপের মধ্যে দাবি আদায়ে রাজপথে আন্দোলন হোক, সেটা চাই না। তবে সংসদে এটার সমাধান না হলে রাজপথে আন্দোলন গড়াবে। তবে এটা বিএনপির ওপর নির্ভর করছে। আর বিএনপি কেন জুলাই সনদ বাস্তবায়ন করছে না, এটা তারাই ভালো বলতে পারবে।
সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ এনসিপির নেতাকর্মীরা।

পরে তারা চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান ও চাকসু নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow