স্থানীয় নির্বাচনে পুরুষ বুথে ৬০০ ও নারী বুথে ৫০০ ভোটার

স্থানীয় সরকার নির্বাচনে ভোটকক্ষ (বুথ) নির্ধারণের নিয়মে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নীতিমালা অনুযায়ী, একটি পুরুষ বুথে সর্বোচ্চ ৬০০ জন এবং একটি নারী বুথে সর্বোচ্চ ৫০০ জন ভোটার ভোট দিতে পারবেন। ভোটগ্রহণ আরও সুষ্ঠু ও কার্যকর করতে এ সংক্রান্ত সংশোধিত নীতিমালা গেজেট আকারে প্রকাশ করেছে সংস্থাটি। বৃহস্পতিবার (০৯ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন সহায়তা-৩) মো. রশিদ মিয়ার সই করা এক সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। নীতিমালায় বলা হয়েছে, সাধারণ নির্বাচনে গড়ে প্রতি ২ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র স্থাপন করা হবে। নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ ও উপনির্বাচন—উভয় ক্ষেত্রেই প্রতি ৬০০ জন পুরুষ এবং ৫০০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ বরাদ্দ থাকবে। এছাড়া ভোটগ্রহণে চাপ কমাতে প্রতিটি ভোটকক্ষে প্রয়োজন অনুযায়ী একাধিক গোপন কক্ষ (মার্কিং প্লেস) স্থাপন করা যাবে। আগের নিয়ম বহাল রেখে বলা হয়েছে, প্রতিটি সাধারণ ওয়ার্ডের সীমানার মধ্যে একটি ভোটকেন্দ্র স্থাপন করতে হবে। তবে স্থানীয় প্রয়োজন বিবেচনায় একই ওয়ার্ডে একাধিক ভোটকেন্দ্র স্থাপন করা যাবে।

স্থানীয় নির্বাচনে পুরুষ বুথে ৬০০ ও নারী বুথে ৫০০ ভোটার

স্থানীয় সরকার নির্বাচনে ভোটকক্ষ (বুথ) নির্ধারণের নিয়মে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নীতিমালা অনুযায়ী, একটি পুরুষ বুথে সর্বোচ্চ ৬০০ জন এবং একটি নারী বুথে সর্বোচ্চ ৫০০ জন ভোটার ভোট দিতে পারবেন। ভোটগ্রহণ আরও সুষ্ঠু ও কার্যকর করতে এ সংক্রান্ত সংশোধিত নীতিমালা গেজেট আকারে প্রকাশ করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (০৯ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন সহায়তা-৩) মো. রশিদ মিয়ার সই করা এক সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

নীতিমালায় বলা হয়েছে, সাধারণ নির্বাচনে গড়ে প্রতি ২ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র স্থাপন করা হবে। নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ ও উপনির্বাচন—উভয় ক্ষেত্রেই প্রতি ৬০০ জন পুরুষ এবং ৫০০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ বরাদ্দ থাকবে।

এছাড়া ভোটগ্রহণে চাপ কমাতে প্রতিটি ভোটকক্ষে প্রয়োজন অনুযায়ী একাধিক গোপন কক্ষ (মার্কিং প্লেস) স্থাপন করা যাবে।

আগের নিয়ম বহাল রেখে বলা হয়েছে, প্রতিটি সাধারণ ওয়ার্ডের সীমানার মধ্যে একটি ভোটকেন্দ্র স্থাপন করতে হবে। তবে স্থানীয় প্রয়োজন বিবেচনায় একই ওয়ার্ডে একাধিক ভোটকেন্দ্র স্থাপন করা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow