‘স্পেশাল অপারেশনে’ মার্কিন বিমান বিধ্বস্তের দাবি ইরানের

ইরানে বিধ্বস্ত ‍যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে বিশেষ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ অভিযানে একটি মার্কিন বিমান বিধ্বস্তের দাবি করেছে ইরান।  রোববার (০৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিখোঁজ ক্রু সদস্যকে খুঁজতে গিয়ে একটি মার্কিন বিমান ভূপাতিত করা হয়েছে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় ইসফাহান অঞ্চলে এই বিমানটি গুলি করে নামানো হয়েছে। এ তথ্য প্রকাশ করেছে ফারস নিউজ এজেন্সি।  বার্তা সংস্থাটি তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে একটি মাঠ থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। ছবিটির ক্যাপশনে বলা হয়, এটি ‘ডোনাল্ড ট্রাম্পের বড় পরাজয় ঢাকতে মরিয়া প্রচেষ্টা’। মার্কিন ক্রু সদস্যকে উদ্ধার অভিযানের পর এ তথ্য সামনে এসেছে।  এদিকে ইরানের হামলায় বিধ্বস্ত বিমানের পাইলটকে উদ্ধারে অভিযান চলাকালে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। রোববার (০৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কোহগিলুয়েহ কাউন্টির দেহদাশত শহরে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এলাকাটিতে দুই দিন

‘স্পেশাল অপারেশনে’ মার্কিন বিমান বিধ্বস্তের দাবি ইরানের

ইরানে বিধ্বস্ত ‍যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে বিশেষ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ অভিযানে একটি মার্কিন বিমান বিধ্বস্তের দাবি করেছে ইরান। 

রোববার (০৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিখোঁজ ক্রু সদস্যকে খুঁজতে গিয়ে একটি মার্কিন বিমান ভূপাতিত করা হয়েছে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় ইসফাহান অঞ্চলে এই বিমানটি গুলি করে নামানো হয়েছে। এ তথ্য প্রকাশ করেছে ফারস নিউজ এজেন্সি। 

বার্তা সংস্থাটি তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে একটি মাঠ থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। ছবিটির ক্যাপশনে বলা হয়, এটি ‘ডোনাল্ড ট্রাম্পের বড় পরাজয় ঢাকতে মরিয়া প্রচেষ্টা’। মার্কিন ক্রু সদস্যকে উদ্ধার অভিযানের পর এ তথ্য সামনে এসেছে। 

এদিকে ইরানের হামলায় বিধ্বস্ত বিমানের পাইলটকে উদ্ধারে অভিযান চলাকালে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। রোববার (০৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কোহগিলুয়েহ কাউন্টির দেহদাশত শহরে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এলাকাটিতে দুই দিন আগে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। চলমান মার্কিন উদ্ধার অভিযানের মধ্যেই এই হামলাগুলো ঘটেচে। তবে পুরো ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি।

আলজাজিরা জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় অন্তত চারজন নিহত এবং একজন আহত হয়েছেন। পরে অনানুষ্ঠানিক সূত্রে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া কিছু স্থানে সংঘর্ষের খবরও পাওয়া গেলেও তা এখনো নিশ্চিত করা যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow