স্পোর্টস ডিপ্লোম্যাসি কাজে লাগানো নিয়ে শামা-আমিনুলের আলোচনা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে স্পোর্টস ডিপ্লোম্যাসিকে কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যে সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়। শামা ওবায়েদ ইসলাম বলেন, ক্রীড়া বিনিময়, আন্তর্জাতিক অংশগ্রহণ এবং যৌথ উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের উপস্থিতি আরও শক্তিশালী করার সম্ভাবনা রয়েছে। জেপিআই/এমএমকে

স্পোর্টস ডিপ্লোম্যাসি কাজে লাগানো নিয়ে শামা-আমিনুলের আলোচনা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে স্পোর্টস ডিপ্লোম্যাসিকে কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যে সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়।

শামা ওবায়েদ ইসলাম বলেন, ক্রীড়া বিনিময়, আন্তর্জাতিক অংশগ্রহণ এবং যৌথ উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের উপস্থিতি আরও শক্তিশালী করার সম্ভাবনা রয়েছে।

জেপিআই/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow