স্বতন্ত্র প্রার্থীকে হত্যার হুমকি

বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের স্বতন্ত্র (হরিণ প্রতিকের) প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। বিদেশি মুঠোফোন নম্বর থেকে এ হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।  রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী কাজী খায়রুজ্জামান শিপন মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। শিপন বলেন, রোববার বেলা ১১টা ৫ মিনিটে আমার নিজ মুঠোফোন নম্বরে +৯১৯৭৪৮৮৯৪৬২২ থেকে কল দিয়ে বড় ক্ষয়ক্ষতি করবে এবং হত্যা করবে বলে হুমকি দেয়। পরে ওই নম্বরে কল দিলে গালাগালিসহ জীবন নাশের হুমকি দেয়। এর আগেও অজ্ঞাতনামা ব্যক্তিরা অপরিচিত নম্বর থেকে আমাকে কয়েকবার হুমকি-ধমকি দিয়েছে। এর কারণে আমি ও আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। নিরাপত্তার জন্য আমি মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছি। জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা করেন এই প্রার্থী। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন তাকে হুমকি দেওয়ার অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরি তদন্তের অনুমতির জন্য আদালতে পাঠানো হবে। আদালত অনুমতি দিলে তদন্ত স্বাপেক্ষ

স্বতন্ত্র প্রার্থীকে হত্যার হুমকি
বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের স্বতন্ত্র (হরিণ প্রতিকের) প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। বিদেশি মুঠোফোন নম্বর থেকে এ হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।  রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী কাজী খায়রুজ্জামান শিপন মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। শিপন বলেন, রোববার বেলা ১১টা ৫ মিনিটে আমার নিজ মুঠোফোন নম্বরে +৯১৯৭৪৮৮৯৪৬২২ থেকে কল দিয়ে বড় ক্ষয়ক্ষতি করবে এবং হত্যা করবে বলে হুমকি দেয়। পরে ওই নম্বরে কল দিলে গালাগালিসহ জীবন নাশের হুমকি দেয়। এর আগেও অজ্ঞাতনামা ব্যক্তিরা অপরিচিত নম্বর থেকে আমাকে কয়েকবার হুমকি-ধমকি দিয়েছে। এর কারণে আমি ও আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। নিরাপত্তার জন্য আমি মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছি। জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা করেন এই প্রার্থী। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন তাকে হুমকি দেওয়ার অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরি তদন্তের অনুমতির জন্য আদালতে পাঠানো হবে। আদালত অনুমতি দিলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow