স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

দেশের খুচরা খাতে উদ্ভাবন, গ্রাহক সম্পৃক্ততা এবং ব্যবসা প্রসারে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ মো. মাহাদী ফয়সালকে ডিরেক্টর, মার্কেটিং অ্যান্ড গ্রোথ পদে পদোন্নতি দিয়েছে এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন)। তাঁর এই বর্ধিত দায়িত্ব কোম্পানির নতুন প্রবৃদ্ধির সুযোগ অন্বেষণ এবং পরিবর্তিত ভোক্তাদের চাহিদা মেটানোর প্রচেষ্টাকে আরও বেগবান করবে। মো. মাহাদী ফয়সাল স্বপ্ন’র রূপান্তরকারী শক্তি হিসেবে পরিচিত- কনজ্যুমার ইনসাইটস, ডেটা অ্যানালিটিক্স, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নকে একত্রিত করে নতুন ব্যবসার সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাঁর নেতৃত্ব মার্কেটিং, কাঁচাবাজার এবং দায়িত্বশীল সোর্সিংয়ের মতো ক্ষেত্রগুলোতে বিস্তৃত ছিল, যা ভোক্তাদের সাথে স্বপ্ন’র সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি কৃষক ও সরবরাহকারীদের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করতে অবদান রেখেছে। ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে তাঁর কাজের মাধ্যমে মাহাদী ফয়সাল গ্রাহক সম্পর্কে ধারণা, অ্যানালিটিক্স এবং দায়িত্বশীল ব্যবসায়িক চর্চাকে প্রবৃদ্ধির কৌশলের সাথে যুক্ত করার ওপর জোর দিয়েছেন। মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হিসেবে তাঁর নতুন এই পদ স্বপ্ন’র বাজারের উপ

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

দেশের খুচরা খাতে উদ্ভাবন, গ্রাহক সম্পৃক্ততা এবং ব্যবসা প্রসারে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ মো. মাহাদী ফয়সালকে ডিরেক্টর, মার্কেটিং অ্যান্ড গ্রোথ পদে পদোন্নতি দিয়েছে এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন)। তাঁর এই বর্ধিত দায়িত্ব কোম্পানির নতুন প্রবৃদ্ধির সুযোগ অন্বেষণ এবং পরিবর্তিত ভোক্তাদের চাহিদা মেটানোর প্রচেষ্টাকে আরও বেগবান করবে।

মো. মাহাদী ফয়সাল স্বপ্ন’র রূপান্তরকারী শক্তি হিসেবে পরিচিত- কনজ্যুমার ইনসাইটস, ডেটা অ্যানালিটিক্স, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নকে একত্রিত করে নতুন ব্যবসার সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাঁর নেতৃত্ব মার্কেটিং, কাঁচাবাজার এবং দায়িত্বশীল সোর্সিংয়ের মতো ক্ষেত্রগুলোতে বিস্তৃত ছিল, যা ভোক্তাদের সাথে স্বপ্ন’র সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি কৃষক ও সরবরাহকারীদের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করতে অবদান রেখেছে।

ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে তাঁর কাজের মাধ্যমে মাহাদী ফয়সাল গ্রাহক সম্পর্কে ধারণা, অ্যানালিটিক্স এবং দায়িত্বশীল ব্যবসায়িক চর্চাকে প্রবৃদ্ধির কৌশলের সাথে যুক্ত করার ওপর জোর দিয়েছেন।

মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হিসেবে তাঁর নতুন এই পদ স্বপ্ন’র বাজারের উপস্থিতি, ভোক্তা সম্পর্ক এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে এই দক্ষতার ক্ষেত্রগুলোকে একীভূত করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow