স্বপ্নে বিশ্বকাপে ফাইনালে গোল করা দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার

বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে ততই যেন উত্তেজনা বাড়ছে চারদিকে। ২০০২ সালের পর আর চ্যাম্পিয়ন হতে পারেনি ব্রাজিল। সর্বশেষে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল তারা। কার্লো আনচেলত্তির কাঁধে চেপে এবার হেক্সা-জয়ের স্বপ্নে বিভোর সেলেসাওরা। এমন স্বপ্ন অবশ্য আগেই আঁকতে শুরু করেছেন ব্রাজিলের স্ট্রাইকার লুইজ হেনরিকে। জেনিথের এই স্ট্রাইকার গ্লোবোকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি জানি না প্রতিপক্ষ কে হবে। কিন্তু আমি যেন স্বপ্নে প্রতিনিয়ত দেখছি কীভাবে ফাইনালে গোল করছি। প্রত্যেকদিন এই মুহূর্তটা আমার চোখের সামনে ভাসছে।’ রাশিয়ান ক্লাবে খেলা এই স্ট্রাইকার আরো বলেন, ‘আমার মেন্টর প্রতিদিন আমাকে ঘুম থেকে উঠেই আয়নায় তাকাতে বলে এবং বলে, আমি ফাইনালে জয়সূচক গোলটি করছি এবং সেরা খেলোয়াড় হচ্ছি। আমি প্রতিনিয়ত এই মুহূর্তটা স্বপ্নে দেখতে পাচ্ছি। যখন এমন মুহূর্ত আসবে আমি প্রস্তুত আছি এবং গোল করে দলকে চ্যাম্পিয়ন করতে চাই।’ চেলসির তরুণ ফুটবলার এস্তেভাওর ইনজুরির কারণে মূলত দলে সুযোগ পেয়েছেন হেনরিকে। নিজের সম্পর্কে এই স্ট্রাইকার বলেন, ‘আমি যদি সুযোগ পাই, তাহলে ক্লাবে যা করি মূল দলেও তা করে দেখাবো। আমি প্রতিনিয়ত অনুশীলন করে যাচ্ছ

স্বপ্নে বিশ্বকাপে ফাইনালে গোল করা দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার

বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে ততই যেন উত্তেজনা বাড়ছে চারদিকে। ২০০২ সালের পর আর চ্যাম্পিয়ন হতে পারেনি ব্রাজিল। সর্বশেষে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল তারা। কার্লো আনচেলত্তির কাঁধে চেপে এবার হেক্সা-জয়ের স্বপ্নে বিভোর সেলেসাওরা।

এমন স্বপ্ন অবশ্য আগেই আঁকতে শুরু করেছেন ব্রাজিলের স্ট্রাইকার লুইজ হেনরিকে। জেনিথের এই স্ট্রাইকার গ্লোবোকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি জানি না প্রতিপক্ষ কে হবে। কিন্তু আমি যেন স্বপ্নে প্রতিনিয়ত দেখছি কীভাবে ফাইনালে গোল করছি। প্রত্যেকদিন এই মুহূর্তটা আমার চোখের সামনে ভাসছে।’

রাশিয়ান ক্লাবে খেলা এই স্ট্রাইকার আরো বলেন, ‘আমার মেন্টর প্রতিদিন আমাকে ঘুম থেকে উঠেই আয়নায় তাকাতে বলে এবং বলে, আমি ফাইনালে জয়সূচক গোলটি করছি এবং সেরা খেলোয়াড় হচ্ছি। আমি প্রতিনিয়ত এই মুহূর্তটা স্বপ্নে দেখতে পাচ্ছি। যখন এমন মুহূর্ত আসবে আমি প্রস্তুত আছি এবং গোল করে দলকে চ্যাম্পিয়ন করতে চাই।’

চেলসির তরুণ ফুটবলার এস্তেভাওর ইনজুরির কারণে মূলত দলে সুযোগ পেয়েছেন হেনরিকে। নিজের সম্পর্কে এই স্ট্রাইকার বলেন, ‘আমি যদি সুযোগ পাই, তাহলে ক্লাবে যা করি মূল দলেও তা করে দেখাবো। আমি প্রতিনিয়ত অনুশীলন করে যাচ্ছি এবং সুযোগের অপেক্ষায় আছি। আমি দলকে যেকোনো অবস্থায় সাহায্য করতে প্রস্তুত।’

আরআর/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow