স্বর্ণ ও রুপার দামে ফের পতন

ইরানে নতুন করে মার্কিন হামলা এবং তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম কমেছে। এতে বৈশ্বিক মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কার পাশাপাশি দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় থাকার শঙ্কাও জোরালো হয়েছে। মঙ্গলবার (২৬ মে) স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৪৪ দশমিক ৩৩ ডলারে নেমে আসে। তবে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার ০.৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৪৫ দশমিক ৬০ ডলারে পৌঁছায় বলে জানিয়েছে রয়টার্স। তিন মাস ধরে চলমান সংঘাতের অবসানে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে আলোচনার অংশ হিসেবে ইরানের শীর্ষ আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে দোহায় বৈঠক করেছেন। যদিও এর আগে ওয়াশিংটন ও তেহরান দ্রুত কোনো অগ্রগতির সম্ভাবনা নাকচ করেছিল। আলোচনার মধ্যেই সোমবার দক্ষিণ ইরানে মাইন স্থাপনের চেষ্টা করা নৌযান ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রসহ একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্র এই অভিযানকে আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে দাবি করেছে। এর জেরে মঙ্গলবার এশিয়ার বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে। বিশ্লেষকদের মতে, তেলের দাম বাড়লে মুদ

স্বর্ণ ও রুপার দামে ফের পতন

ইরানে নতুন করে মার্কিন হামলা এবং তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম কমেছে। এতে বৈশ্বিক মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কার পাশাপাশি দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় থাকার শঙ্কাও জোরালো হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৪৪ দশমিক ৩৩ ডলারে নেমে আসে। তবে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার ০.৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৪৫ দশমিক ৬০ ডলারে পৌঁছায় বলে জানিয়েছে রয়টার্স।

তিন মাস ধরে চলমান সংঘাতের অবসানে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে আলোচনার অংশ হিসেবে ইরানের শীর্ষ আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে দোহায় বৈঠক করেছেন। যদিও এর আগে ওয়াশিংটন ও তেহরান দ্রুত কোনো অগ্রগতির সম্ভাবনা নাকচ করেছিল।

আলোচনার মধ্যেই সোমবার দক্ষিণ ইরানে মাইন স্থাপনের চেষ্টা করা নৌযান ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রসহ একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্র এই অভিযানকে আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে দাবি করেছে। এর জেরে মঙ্গলবার এশিয়ার বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে।

বিশ্লেষকদের মতে, তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতির চাপ বাড়ে। ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে দীর্ঘ সময় উচ্চ সুদের হার ধরে রাখতে হতে পারে। যদিও স্বর্ণকে সাধারণত নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়, উচ্চ সুদের হার এই ধাতুর বাজারে চাপ সৃষ্টি করে।

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজার এখন ধারণা করছে চলতি বছরের শেষ দিকে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন সম্ভাবনা প্রায় ৫৪ শতাংশ।

অন্যদিকে, ঘানা সরকার গোল্ড ফিল্ডসের টার্কওয়া খনির ইজারা নবায়নের আশ্বাস দিলেও চূড়ান্ত সিদ্ধান্তের আগে কোম্পানিটির পরিকল্পনা পুনরায় পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে।

অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও পতন দেখা গেছে। স্পট রুপার দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৭৭.৪২ ডলারে, প্লাটিনামের দাম ০.৫ শতাংশ কমে ১,৯৫৮.১৮ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০.৬ শতাংশ কমে ১,৩৮৯.৬৮ ডলারে নেমেছে।

এদিকে, বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও কমতে পারে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম কমলে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম কমানো হতে পারে।

এর আগে সবশেষ গত ২৫ মে সকালে স্বর্ণ ও রুপার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতু দুইটির দাম যথাক্রমে দুই হাজার ১৫৮ টাকা ও ১১৭ টাকা বাড়ানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে দুই লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

আর ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি চার হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা তিন হাজার ৫৫৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow