স্বর্ণ লেনদেনকারী এক প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

লেবাননের সংগঠন হিজবুল্লাহর আর্থিক কার্যক্রম লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। নিষেধাজ্ঞার আওতায় লেবাননে পরিচালিত জুড এসএআরএল নামের একটি স্বর্ণ লেনদেন প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, প্রতিষ্ঠানটি হিজবুল্লাহ সংশ্লিষ্ট স্বর্ণ নগদ অর্থে রূপান্তর করে এবং হিজবুল্লাহনিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠান আল-কর্দ আল-হাসানের তত্ত্বাবধানে কাজ করে। এ ছাড়া ইরানভিত্তিক আলি কাসিরের সঙ্গে সংশ্লিষ্ট একটি আন্তর্জাতিক পণ্য সংগ্রহ ও পরিবহন নেটওয়ার্ককেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এই নেটওয়ার্ক ইরান, সিরিয়া, রাশিয়া ও তুরস্কে সহযোগী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মাধ্যমে কার্যক্রম চালায় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। তাই তাদের বৈশ্বিক আর্থিক ব্যবস্থার বাইরে রাখতে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হিজবুল্লাহকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং ২০০১ সালে বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী হি

স্বর্ণ লেনদেনকারী এক প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

লেবাননের সংগঠন হিজবুল্লাহর আর্থিক কার্যক্রম লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় লেবাননে পরিচালিত জুড এসএআরএল নামের একটি স্বর্ণ লেনদেন প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, প্রতিষ্ঠানটি হিজবুল্লাহ সংশ্লিষ্ট স্বর্ণ নগদ অর্থে রূপান্তর করে এবং হিজবুল্লাহনিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠান আল-কর্দ আল-হাসানের তত্ত্বাবধানে কাজ করে।

এ ছাড়া ইরানভিত্তিক আলি কাসিরের সঙ্গে সংশ্লিষ্ট একটি আন্তর্জাতিক পণ্য সংগ্রহ ও পরিবহন নেটওয়ার্ককেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এই নেটওয়ার্ক ইরান, সিরিয়া, রাশিয়া ও তুরস্কে সহযোগী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মাধ্যমে কার্যক্রম চালায় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। তাই তাদের বৈশ্বিক আর্থিক ব্যবস্থার বাইরে রাখতে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হিজবুল্লাহকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং ২০০১ সালে বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে। ২০২৫ সালেও হিজবুল্লাহ সংশ্লিষ্ট আর্থিক নেটওয়ার্কের ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow