স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল ঘোষণা বিশেষ চমক

আর্জেন্টাইন কোচ মউরিসিও পচেত্তিনো। ফুটবলের আধুনিক জ্ঞান ও নতুনত্বের জন্য বিশেষভাবে পরিচিত এই কোচ। যদিও সাফল্য খুব বেশি নেই। তবে, আর্জেন্টাইন এই কোচকে ঘিরে স্বপ্নের জাল বুনছে ২০২৬ বিশ্বকাপের স্বাগতিক যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ, দেশটির সমর্থকদের জন্য নিজ দেশ এবং দল নিয়ে উন্মাদনার শেষ নেই। সবাই তাকিয়ে ছিলেন কোচ পচেত্তিনো কখন দল ঘোষণা করেন, তা নিয়ে। অবশেষে দল ঘোষণা করলেন তিনি এবং দারুণ এক চমক রাখলেন তিনি যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে। ২৬ সদস্যের যে দলটি ঘোষণা করলেন কোচ, সেটাকে দুই ভাগ করে ফেলেছেন তিনি। ১৩জনকে রাখলেন, যারা এখনও কোনো বিশ্বকাপ খেলার সুযোগ পাননি। আর বাকি ১৩জনকে রাখলেন, যারা বিশ্বকাপ খেলার অভিজ্ঞ। যারা ২০২২ কাতার বিশ্বকাপে খেলেছেন। যুক্তরাষ্ট্রের দলে রয়েছেন নিয়মিত তারকা ক্রিশ্চিয়ান পুলিসিক, টেইলর অ্যাডামস ও ওয়েস্টন ম্যাককেনি। তবে দল ঘোষণার পর আলোচনায় এসেছে কয়েকটি চমকপ্রদ বাদ পড়ার ঘটনাও। মঙ্গলবার নিউইয়র্কে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হয়। এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে দল ফাঁস হয়ে গেলেও শেষ পর্যন্ত সেই তালিকাই প্রায় পুরোপুরি সত্যি প্রমাণিত হয়েছে। যুক্তর

স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল ঘোষণা বিশেষ চমক

আর্জেন্টাইন কোচ মউরিসিও পচেত্তিনো। ফুটবলের আধুনিক জ্ঞান ও নতুনত্বের জন্য বিশেষভাবে পরিচিত এই কোচ। যদিও সাফল্য খুব বেশি নেই। তবে, আর্জেন্টাইন এই কোচকে ঘিরে স্বপ্নের জাল বুনছে ২০২৬ বিশ্বকাপের স্বাগতিক যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ, দেশটির সমর্থকদের জন্য নিজ দেশ এবং দল নিয়ে উন্মাদনার শেষ নেই। সবাই তাকিয়ে ছিলেন কোচ পচেত্তিনো কখন দল ঘোষণা করেন, তা নিয়ে। অবশেষে দল ঘোষণা করলেন তিনি এবং দারুণ এক চমক রাখলেন তিনি যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে।

২৬ সদস্যের যে দলটি ঘোষণা করলেন কোচ, সেটাকে দুই ভাগ করে ফেলেছেন তিনি। ১৩জনকে রাখলেন, যারা এখনও কোনো বিশ্বকাপ খেলার সুযোগ পাননি। আর বাকি ১৩জনকে রাখলেন, যারা বিশ্বকাপ খেলার অভিজ্ঞ। যারা ২০২২ কাতার বিশ্বকাপে খেলেছেন।

যুক্তরাষ্ট্রের দলে রয়েছেন নিয়মিত তারকা ক্রিশ্চিয়ান পুলিসিক, টেইলর অ্যাডামস ও ওয়েস্টন ম্যাককেনি। তবে দল ঘোষণার পর আলোচনায় এসেছে কয়েকটি চমকপ্রদ বাদ পড়ার ঘটনাও।

মঙ্গলবার নিউইয়র্কে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হয়। এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে দল ফাঁস হয়ে গেলেও শেষ পর্যন্ত সেই তালিকাই প্রায় পুরোপুরি সত্যি প্রমাণিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে নতুনদের মধ্যে আছেন পিএসভি আইন্দহোভেনের রিকার্ডো পেপি, ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার ক্রিস রিচার্ডস এবং এফসি সিনসিনাতির ডিফেন্ডার মাইলস রবিনসন। পেপি কাতার বিশ্বকাপের আগে শেষ মুহূর্তে বাদ পড়েছিলেন। আর ইনজুরির কারণে তখন বিশ্বকাপ মিস করেছিলেন রিচার্ডস ও রবিনসন।

দল ঘোষণা করে আবেগাপ্লুত হয়ে পড়েন কোচ পচেত্তিনো। তিনি বলেন, দল নির্বাচন করা ছিল অত্যন্ত কঠিন ও কষ্টের কাজ। এমনকি গত দুই সপ্তাহ ঘুম হারাম হয়ে গিয়েছিল তার।

তিনি বলেন, ‘খুবই কষ্টদায়ক। কারণ আমি জানি বিশ্বকাপ দল থেকে বাদ পড়া কতটা যন্ত্রণার। ১৯৯৪ সালে আমি নিজেও বিশ্বকাপের খুব কাছে গিয়ে বাদ পড়েছিলাম। ১৯৯৮ সালেও একই ঘটনা ঘটেছিল। তাই আমি বুঝি এই সিদ্ধান্ত কতটা কঠিন।’

তিনি আরও বলেন, ‘কোচের কাজ শুধু কৌশল ঠিক করা নয়। কখনো কখনো এমন কঠিন সিদ্ধান্তও নিতে হয়।’

দল ঘোষণার সবচেয়ে বড় চমক ছিল লিওঁর মিডফিল্ডার ট্যানার টেসম্যানের বাদ পড়া। মৌসুমের শেষ দিকে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। ধারণা করা হচ্ছিল বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবেন, তবে শেষ পর্যন্ত ঝুঁকি নিতে চাননি পচেত্তিনো।

টেসম্যানের বদলে আরেকজন মিডফিল্ডার না নিয়ে বরুশিয়া মনশেনগ্লাডবাখের ডিফেন্ডার জো স্ক্যালিকে দলে নেন তিনি। সব মিলিয়ে চূড়ান্ত দলে রাখা হয়েছে ১০ জন ডিফেন্ডার। দল নির্বাচন প্রসঙ্গে পচেত্তিনো বলেন, ‘আমি ভারসাম্যপূর্ণ একটি দল গড়তে চেয়েছি। মাঝমাঠ ও রক্ষণভাগে পর্যাপ্ত বিকল্প রাখা গুরুত্বপূর্ণ ছিল।’

দলটি আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে জমা দেওয়ার শেষ সময় ১ জুন। এরপর প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত ইনজুরির কারণে খেলোয়াড় পরিবর্তনের সুযোগ থাকবে। ২৬ সদস্যের এই দলের গড় বয়স ২৬ বছর ৩৩২ দিন। এটি যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ ইতিহাসে পঞ্চম সর্বকনিষ্ঠ দল।

ডিফেন্ডার টিম রিম যদি প্যারাগুয়ের বিপক্ষে খেলেন, তবে ৩৮ বছর ২৫০ দিন বয়সে তিনি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে খেলা সবচেয়ে বয়স্ক ফুটবলার হবেন। বর্তমানে এই রেকর্ড ফার্নান্দো ক্লাভিহোর দখলে।

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। আগামী রোববার শার্লটে সেনেগালের বিপক্ষে এবং ৬ জুন শিকাগোয় জার্মানির বিপক্ষে মাঠে নামবে তারা।

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের গ্রুপ পর্বের সূচনা হবে ১২ জুন ক্যালিফোর্নিয়ার ইনগেলউডে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৯ জুন সিয়াটলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ২৫ জুন তুরস্কের বিপক্ষে খেলবে তারা।

যুক্তরাষ্ট্রের ২৬ সদস্যের বিশ্বকাপ দল

গোলরক্ষক: ক্রিস ব্র্যাডি, ম্যাট ফ্রিজ, ম্যাট টার্নার।

ডিফেন্ডার: ম্যাক্স আরফস্টেন, সার্জিনো ডেস্ট, অ্যালেক্স ফ্রিম্যান, মার্ক ম্যাকেঞ্জি, টিম রিম, ক্রিস রিচার্ডস, অ্যান্টনি রবিনসন, মাইলস রবিনসন, জো স্ক্যালি, অস্টন ট্রাস্টি।

মিডফিল্ডার: টাইলার অ্যাডামস, সেবাস্তিয়ান বারহাল্টার, ওয়েস্টন ম্যাককেনি, ক্রিশ্চিয়ান রোলডান।

আক্রমণভাগের মিডফিল্ডার/উইঙ্গার: ব্রেনডেন অ্যারনসন, ক্রিশ্চিয়ান পুলিসিক, জিও রেইনা, মালিক টিলম্যান, টিম ওয়েহ, আলেহান্দ্রো জেনদেখাস।

স্ট্রাইকার: ফোলারিন বালোগুন, রিকার্ডো পেপি, হাজি রাইট।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow