স্বাধীনতার সুঘ্রাণ

ফাগুনের আগুন লাগে পলাশ ফোটা বনে,জলধির বারিতে তনু ধুয়ে স্বস্তি নেই মনে। জনমানবহীন তপ্ত রোদে চারপাশ যে শূন্য,বাতাসে বারুদের গল্পে পরিবেশটা ভিন্ন। নদীর স্রোতে মিশে আছে পচা লাশের গন্ধ,শোকার্ত মায়ের হাসিতেও মাতৃভূমির যুদ্ধ।ধু ধু মাঠে লাশের সারি, শরীর ক্ষতবিক্ষত;জীবন দিয়েও দেশকে রাখতে চায় অক্ষত। দূর থেকে ভেসে আসে শিশুর আর্তচিৎকার,দামাল ছেলেরা রোখে বর্বরতা পাক-হায়েনার। সন্তানহারা মায়ের সামনে ঝরছে তাজা প্রাণ,তাদেরই রক্তে ছড়ালো যে স্বাধীনতার সুঘ্রাণ। এসইউ

স্বাধীনতার সুঘ্রাণ

ফাগুনের আগুন লাগে পলাশ ফোটা বনে,
জলধির বারিতে তনু ধুয়ে স্বস্তি নেই মনে।
জনমানবহীন তপ্ত রোদে চারপাশ যে শূন্য,
বাতাসে বারুদের গল্পে পরিবেশটা ভিন্ন।

নদীর স্রোতে মিশে আছে পচা লাশের গন্ধ,
শোকার্ত মায়ের হাসিতেও মাতৃভূমির যুদ্ধ।
ধু ধু মাঠে লাশের সারি, শরীর ক্ষতবিক্ষত;
জীবন দিয়েও দেশকে রাখতে চায় অক্ষত।

দূর থেকে ভেসে আসে শিশুর আর্তচিৎকার,
দামাল ছেলেরা রোখে বর্বরতা পাক-হায়েনার।
সন্তানহারা মায়ের সামনে ঝরছে তাজা প্রাণ,
তাদেরই রক্তে ছড়ালো যে স্বাধীনতার সুঘ্রাণ।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow