স্বাধীনতা দিবসকে ঘিরে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, নিরাপত্তা জোরদার

আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরিভাবে প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে ধুয়ে-মুছে ও রং-তুলির আঁচড়ে নানা রঙের ফুল দিয়ে নতুন রূপ দেওয়া হয়েছে স্মৃতিসৌধ চত্বর। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হবেন দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর সেনারা। এবারে বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনা করে বর্ণিল আলোকসজ্জা করা হয়নি। নিরাপত্তা জোরদার করতে ওয়াচ টাওয়ার ও সিসিটিভি কন্ট্রোলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে পুরো সৌধ এলাকা। দিবসটির প্রথম প্রহরে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দীন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হবে। পরে মন্ত্রিপরিষদের সদস্য ও তিন বাহিনীর প্রধানরা শ্রদ্ধা নিবেদন করবেন। তাদের পরপরই সাধারণ মানুষের জন্য স্মৃতিসৌধের মূল ফটক খুলে দেওয়া হবে। এরপরই সেখানে সাধারণ মানুষের ঢল নামবে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কা

স্বাধীনতা দিবসকে ঘিরে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, নিরাপত্তা জোরদার

আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরিভাবে প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে ধুয়ে-মুছে ও রং-তুলির আঁচড়ে নানা রঙের ফুল দিয়ে নতুন রূপ দেওয়া হয়েছে স্মৃতিসৌধ চত্বর।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হবেন দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর সেনারা। এবারে বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনা করে বর্ণিল আলোকসজ্জা করা হয়নি। নিরাপত্তা জোরদার করতে ওয়াচ টাওয়ার ও সিসিটিভি কন্ট্রোলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে পুরো সৌধ এলাকা।

দিবসটির প্রথম প্রহরে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দীন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হবে। পরে মন্ত্রিপরিষদের সদস্য ও তিন বাহিনীর প্রধানরা শ্রদ্ধা নিবেদন করবেন। তাদের পরপরই সাধারণ মানুষের জন্য স্মৃতিসৌধের মূল ফটক খুলে দেওয়া হবে। এরপরই সেখানে সাধারণ মানুষের ঢল নামবে।

স্বাধীনতা দিবসকে সামনে রেখে স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কাজ করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন সেখানে কর্মরত শ্রমিকরা।

সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন আনু জানান, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধ সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. আরাফাতুল ইসলাম বলেন,স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনা করে এ বছর স্মৃতিসৌধে আলোকসজ্জা করা হয়নি।

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এবার দেশজুড়ে উদযাপিত হবে স্বাধীনতার ৫৬তম বার্ষিকী। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে ঐতিহাসিক যাত্রার সূচনা হয়েছিল, তারই ধারাবাহিকতায় প্রতিবছর দিনটি শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে পালন করে আসছে জাতি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow