স্বাধীনতা দিবসে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা সভা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সব শহীদের আত্মার শান্তি এবং দেশের উন্নয়ন ও সার্বিক মঙ্গল কামনায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১ টায় এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে প্রার্থনা সভা পরিচালনা করেন শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত শ্রী নিখিল চক্রবর্তী। প্রার্থনা সভায় বক্তব্য রাখেন, ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডি. এন. চ্যাটার্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ড. চন্দ্রনাথ পোদ্দার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল, জয়ন্ত সেন দীপু, বাবুল দেবনাথ, অ্যাড. শ্যামল কুমার রায়, শুভাশীষ বিশ্বাস সাধন, বিপ্লব দে, দীপক পাল দীপু, অ্যাড. স্বপন রায়, দীপালী চক্রবর্তী, স্বপ্না বিশ্বাস, গিরীধারী সাহা, নিখিল মজুমদার, অ্যাড পলাশ নাথ, জগন্নাথ চন্দসহ অন্য ভক্তরা। প্রার্থনা সভায় সব শহীদদের আত্মার শান্তি ও সদগ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সব শহীদের আত্মার শান্তি এবং দেশের উন্নয়ন ও সার্বিক মঙ্গল কামনায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১ টায় এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে প্রার্থনা সভা পরিচালনা করেন শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত শ্রী নিখিল চক্রবর্তী।
প্রার্থনা সভায় বক্তব্য রাখেন, ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডি. এন. চ্যাটার্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ড. চন্দ্রনাথ পোদ্দার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল, জয়ন্ত সেন দীপু, বাবুল দেবনাথ, অ্যাড. শ্যামল কুমার রায়, শুভাশীষ বিশ্বাস সাধন, বিপ্লব দে, দীপক পাল দীপু, অ্যাড. স্বপন রায়, দীপালী চক্রবর্তী, স্বপ্না বিশ্বাস, গিরীধারী সাহা, নিখিল মজুমদার, অ্যাড পলাশ নাথ, জগন্নাথ চন্দসহ অন্য ভক্তরা।
প্রার্থনা সভায় সব শহীদদের আত্মার শান্তি ও সদগতি এবং দেশের উন্নয়ন ও সার্বিক মঙ্গল কামনা করা হয়।
What's Your Reaction?