স্বাধীনতা দিবসে শহীদের সম্মান জানাতে স্মৃতিসৌধে যাবে ইসি

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকল শহীদের প্রতি সম্মান জানাতে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে নির্বাচন কমিশন (ইসি)।বুধবার নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করে।সূত্র জানায়, আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভোর ৬টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে শহীদের সম্মান জানাতে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিবও উপস্থিত থাকবেন।জানা যায়, এদিন ভোরে শহীদের প্রতি প্রথমে পুষ্পস্তবক নিবেদন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে স্মৃতিসৌধ। স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

স্বাধীনতা দিবসে শহীদের সম্মান জানাতে স্মৃতিসৌধে যাবে ইসি

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকল শহীদের প্রতি সম্মান জানাতে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করে।

সূত্র জানায়, আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভোর ৬টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে শহীদের সম্মান জানাতে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিবও উপস্থিত থাকবেন।

জানা যায়, এদিন ভোরে শহীদের প্রতি প্রথমে পুষ্পস্তবক নিবেদন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে স্মৃতিসৌধ। স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow