স্বামীর শাবলের আঘাতে প্রাণ গেলো স্ত্রীর

সিলেটের গোলাপগঞ্জে শাবল দিয়ে আঘাত করে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম ফাহমিদা আক্তার মোহনা। তিনি উত্তর জাঙ্গালহাটা গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী। এ ঘটনার পর থেকে জাহিদুল পলাতক রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে স্বামী জাহিদুল ইসলাম তার স্ত্রীকে শাবল দিয়ে মাথায় আঘাত করেন। এসময় ঘটনাস্থলেই স্ত্রী ফাহমিদা আক্তার মোহনা প্রাণ হারান। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে এখনও জানা যায়নি। নিহত গৃহবধূ এক ছেলে সন্তানের জননী। ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, স্বামীর শাবলের আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে এ বিষয়ে তদন্ত চলছে। তিনি বলেন, ঘটনার পর থেকে ঘাতক পলাতক রয়েছেন। তাকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আহমেদ জামিল/কেএইচকে

স্বামীর শাবলের আঘাতে প্রাণ গেলো স্ত্রীর

সিলেটের গোলাপগঞ্জে শাবল দিয়ে আঘাত করে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম ফাহমিদা আক্তার মোহনা। তিনি উত্তর জাঙ্গালহাটা গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী। এ ঘটনার পর থেকে জাহিদুল পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে স্বামী জাহিদুল ইসলাম তার স্ত্রীকে শাবল দিয়ে মাথায় আঘাত করেন। এসময় ঘটনাস্থলেই স্ত্রী ফাহমিদা আক্তার মোহনা প্রাণ হারান। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে এখনও জানা যায়নি। নিহত গৃহবধূ এক ছেলে সন্তানের জননী। ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, স্বামীর শাবলের আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে এ বিষয়ে তদন্ত চলছে।

তিনি বলেন, ঘটনার পর থেকে ঘাতক পলাতক রয়েছেন। তাকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আহমেদ জামিল/কেএইচকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow