স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

রাজবাড়ী বালিয়াকান্দিতে স্বামীর সাথে অভিমান করে রুবিনা বেগম (২৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রোববার (৮ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার ভীমনগর গ্রামে এ ঘটনা ঘটে। রুবিনা বেগম একই এলাকার ফদির সেখ এর স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে আছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে পাশের জেলা ফরিদপুরের মধুখালী উপজেলার দামোদরদী গ্রামের আলম সরদারের মেয়ে রুবিনা বেগমের সাথে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ভীমনগর এলাকার আজমল সেখের ছেলে ফদির সেখ এর পারিবারিক ভাবে বিয়ে হয়।গত কাল থেকে স্বামী স্ত্রীর মধ্যে মোবাইল ফোন মেরামতকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী বাড়ি থেকে চলে গেলে স্ত্রী ঘরের মধ্যে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার বলেন,পরিবারের মাধ্যমে জানতে পেরেছি মোবাইল ফোন মেরামত কে কেন্দ্র করে স্বামীর সাথে অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্নহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করে। আমরা খবর পেয়ে হসপ

স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

রাজবাড়ী বালিয়াকান্দিতে স্বামীর সাথে অভিমান করে রুবিনা বেগম (২৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রোববার (৮ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার ভীমনগর গ্রামে এ ঘটনা ঘটে। রুবিনা বেগম একই এলাকার ফদির সেখ এর স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে পাশের জেলা ফরিদপুরের মধুখালী উপজেলার দামোদরদী গ্রামের আলম সরদারের মেয়ে রুবিনা বেগমের সাথে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ভীমনগর এলাকার আজমল সেখের ছেলে ফদির সেখ এর পারিবারিক ভাবে বিয়ে হয়।গত কাল থেকে স্বামী স্ত্রীর মধ্যে মোবাইল ফোন মেরামতকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী বাড়ি থেকে চলে গেলে স্ত্রী ঘরের মধ্যে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার বলেন,পরিবারের মাধ্যমে জানতে পেরেছি মোবাইল ফোন মেরামত কে কেন্দ্র করে স্বামীর সাথে অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্নহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করে। আমরা খবর পেয়ে হসপিটাল থেকে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়া থেকে রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow