স্বামী হত্যাকাণ্ডের দুই মাস পর সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত
কিশোরগঞ্জের কটিয়াদী বাজারের ব্যবসায়ী জিল্লুর রহমান হত্যাকাণ্ডের মাত্র দুই মাস পর সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী অন্তরা (২৭) নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অন্তরা নরসিংদীর মনোহরদী উপজেলার চর গোহালবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং কটিয়াদী বাজারের ব্যবসায়ী জিল্লুর রহমানের স্ত্রী। জিল্লুর রহমান গত ১৮ মে কটিয়াদী বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হত্যাকাণ্ডের শিকার হন। পারিবারিক সূত্র জানিয়েছে, জিল্লুর রহমান হত্যা মামলাটি বর্তমানে কিশোরগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। কিশোরগঞ্জে মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে সিএনজিচালিত অটোরিকশায় বাড়িতে ফিরছিলেন অন্তরা। কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে উপজেলার আচমিতা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ সিএনজিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। প্রসঙ্গত, গত ১৮ মে কটিয়াদী বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ী জিল্
কিশোরগঞ্জের কটিয়াদী বাজারের ব্যবসায়ী জিল্লুর রহমান হত্যাকাণ্ডের মাত্র দুই মাস পর সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী অন্তরা (২৭) নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত অন্তরা নরসিংদীর মনোহরদী উপজেলার চর গোহালবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং কটিয়াদী বাজারের ব্যবসায়ী জিল্লুর রহমানের স্ত্রী। জিল্লুর রহমান গত ১৮ মে কটিয়াদী বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হত্যাকাণ্ডের শিকার হন।
পারিবারিক সূত্র জানিয়েছে, জিল্লুর রহমান হত্যা মামলাটি বর্তমানে কিশোরগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। কিশোরগঞ্জে মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে সিএনজিচালিত অটোরিকশায় বাড়িতে ফিরছিলেন অন্তরা। কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে উপজেলার আচমিতা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ সিএনজিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, গত ১৮ মে কটিয়াদী বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ী জিল্লুর রহমান হত্যাকাণ্ডের শিকার হন। পরে মামলাটির তদন্তভার কিশোরগঞ্জ পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।
কিশোরগঞ্জ পিবিআই’র উপপরিদর্শক (এসআই) ও নিহত অন্তরার স্বামী জিল্লুর রহমান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মো. জাহিদুল হক জানান, কটিয়াদী বাজারের ব্যবসায়ী নিহত জিল্লুর রহমানের স্ত্রী অন্তরা পিবিআই’র কিশোরগঞ্জ কার্যালয়ে আমার সঙ্গে দেখা করতে আসেননি। সড়ক দুর্ঘটনায় অন্তরার মৃত্যুর বিষয়টি দুঃখজনক ও মর্মান্তিক।
কটিয়াদী হাইওয়ে থানার পরিদর্শক এবিএম মেহেদী মাসুদ জানান, সড়ক দুর্ঘটনায় অন্তরা নামে এক নারীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে দুই মাসের ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
What's Your Reaction?