স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আতিকুর রহমান সাগর নামে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন।  বুধবার (২২ জুলাই) রাত আড়াইটার দিকে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতিকুর রহমান (৩৫) পাঁচবাড়িয়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। তিনি শাখারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। জানা গেছে, মাদক কেনাবেচা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে বুধবার রাতে আতিকুর রহমানের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পেছনে পূর্বশত্রুতার তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আতিকুর রহমান সাগর নামে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। 

বুধবার (২২ জুলাই) রাত আড়াইটার দিকে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আতিকুর রহমান (৩৫) পাঁচবাড়িয়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। তিনি শাখারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন।

জানা গেছে, মাদক কেনাবেচা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে বুধবার রাতে আতিকুর রহমানের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পেছনে পূর্বশত্রুতার তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow