স্মার্টফোন কিনে না দেওয়ায় সবজি বিক্রেতা বাবাকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্মার্টফোন কিনে না দেওয়ায় বাবাকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগে সালমান (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এর আগে মঙ্গলবার (২ জুন) দিনগত গভীর রাতে ফতুল্লা ভুইগড় বাসস্ট্যান্ড সংলগ্ন স’ মিল গলি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত কামাল মিয়া (৪৫) বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। স্থানীয়রা জানান, কামাল মিয়া ও তার ছেলে সালমান ভুইগড় বাজারে কাঁচামাল (তরকারি) বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। একটি স্মার্টফোন কিনে দেওয়ার জন্য কয়েকদিন ধরে বাবাকে চাপ দিচ্ছিলেন সালমান। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে কামাল মিয়া মোবাইল কিনে দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে মঙ্গলবার দিনগত রাতে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সালমান ঘরে থাকা একটি বঁটি দিয়ে তার বাবার ওপর হামলা চালান। এতে কামাল মিয়ার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। এ বিষয়ে ফতুল্লা

স্মার্টফোন কিনে না দেওয়ায় সবজি বিক্রেতা বাবাকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্মার্টফোন কিনে না দেওয়ায় বাবাকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগে সালমান (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এর আগে মঙ্গলবার (২ জুন) দিনগত গভীর রাতে ফতুল্লা ভুইগড় বাসস্ট্যান্ড সংলগ্ন স’ মিল গলি এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত কামাল মিয়া (৪৫) বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, কামাল মিয়া ও তার ছেলে সালমান ভুইগড় বাজারে কাঁচামাল (তরকারি) বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। একটি স্মার্টফোন কিনে দেওয়ার জন্য কয়েকদিন ধরে বাবাকে চাপ দিচ্ছিলেন সালমান। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে কামাল মিয়া মোবাইল কিনে দিতে অপারগতা প্রকাশ করেন।

এ নিয়ে মঙ্গলবার দিনগত রাতে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সালমান ঘরে থাকা একটি বঁটি দিয়ে তার বাবার ওপর হামলা চালান। এতে কামাল মিয়ার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম বলেন, ‘আর্থিক লেনদেন ও মোবাইল সংক্রান্ত ঘটনায় বাবাকে কুপিয়েছে ছেলে। অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow