স্মৃতিময় এক দিন কাটালেন সোনালি যুগের পাঁচ তারকা
বাংলা চলচ্চিত্রের ষাট, সত্তর ও আশির দশকের কিংবদন্তি তারকাদের নিয়ে এক স্মৃতিময় আড্ডার আয়োজন করে চ্যানেল আই। এই আয়োজনে সাতজন তারকার উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত উপস্থিত হন পাঁচজন। চ্যানেল আইয়ের মূল ফটক সাজানো হয়েছিল তাদের সোনালি যুগের ছবি দিয়ে। অনুষ্ঠানে আসেন শবনম, সুচন্দা, উজ্জ্বল, আলমগীর এবং ববিতা। অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি সোহেল রানা ও আনোয়ারা। লাল কার্পেট বিছানো পথে তাদের স্বাগত জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। এরপর দিনব্যাপী চলে এক আবেগঘন আড্ডা, যেখানে বহু বছর পর একে অপরের সঙ্গে দেখা হয় শিল্পীদের। স্মৃতিচারণায় ভরা এই আয়োজনে উঠে আসে তাদের ব্যক্তিগত ও চলচ্চিত্র জীবনের অজানা গল্প। স্টুডিওতে অনুষ্ঠিত বিশেষ আড্ডায় চলচ্চিত্রের বাইরের নানা বিষয় নিয়েও খোলামেলা আলোচনা করেন তারকারা। আষাঢ়ের প্রথম দিনের স্মৃতিচারণে বৃষ্টিতে শুটিংয়ের অভিজ্ঞতা, প্রিয় সহশিল্পী, প্রিয় গানসহ নানা বিষয় উঠে আসে আলোচনায়। আবেগঘন পরিবেশে দিনটি কাটান তাঁরা। অনুষ্ঠান শেষে চ্যানেল আইয়ের পক্ষ থেকে অতিথিদের উপহার প্রদান করা হয়। উপহারের মধ্যে
বাংলা চলচ্চিত্রের ষাট, সত্তর ও আশির দশকের কিংবদন্তি তারকাদের নিয়ে এক স্মৃতিময় আড্ডার আয়োজন করে চ্যানেল আই। এই আয়োজনে সাতজন তারকার উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত উপস্থিত হন পাঁচজন।
চ্যানেল আইয়ের মূল ফটক সাজানো হয়েছিল তাদের সোনালি যুগের ছবি দিয়ে। অনুষ্ঠানে আসেন শবনম, সুচন্দা, উজ্জ্বল, আলমগীর এবং ববিতা। অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি সোহেল রানা ও আনোয়ারা।
লাল কার্পেট বিছানো পথে তাদের স্বাগত জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। এরপর দিনব্যাপী চলে এক আবেগঘন আড্ডা, যেখানে বহু বছর পর একে অপরের সঙ্গে দেখা হয় শিল্পীদের।
স্মৃতিচারণায় ভরা এই আয়োজনে উঠে আসে তাদের ব্যক্তিগত ও চলচ্চিত্র জীবনের অজানা গল্প। স্টুডিওতে অনুষ্ঠিত বিশেষ আড্ডায় চলচ্চিত্রের বাইরের নানা বিষয় নিয়েও খোলামেলা আলোচনা করেন তারকারা।
আষাঢ়ের প্রথম দিনের স্মৃতিচারণে বৃষ্টিতে শুটিংয়ের অভিজ্ঞতা, প্রিয় সহশিল্পী, প্রিয় গানসহ নানা বিষয় উঠে আসে আলোচনায়। আবেগঘন পরিবেশে দিনটি কাটান তাঁরা।
অনুষ্ঠান শেষে চ্যানেল আইয়ের পক্ষ থেকে অতিথিদের উপহার প্রদান করা হয়। উপহারের মধ্যে ছিল খেলনা, ক্রেস্ট, ফুলের তোড়া এবং স্মারক সামগ্রী। পুরো অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে, যা শিগগিরই চ্যানেল আইতে প্রচার করা হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইফতেখার মুনিম।
এলআইএ
What's Your Reaction?