স্মৃতিসৌধে ৩ স্তরের নিরাপত্তা, যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে সাভারজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তিনস্তরের নিরাপত্তা বলয়ের আওতায় পুরো এলাকা আনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার মির্জা গোলাম হাফিজ কলেজ মাঠে নিরাপত্তা ব্রিফিং শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ৩ হাজার ৩০০-এর বেশি ইউনিফর্ম ও সাদা পোশাকধারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকায় ফিরে যাওয়া পর্যন্ত এই নিরাপত্তা বলয় বহাল থাকবে। তিনি জানান, প্রধানমন্ত্রীর চলাচলের সময় সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা সড়কে স্বল্প সময়ের জন্য যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ কর
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে সাভারজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তিনস্তরের নিরাপত্তা বলয়ের আওতায় পুরো এলাকা আনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার মির্জা গোলাম হাফিজ কলেজ মাঠে নিরাপত্তা ব্রিফিং শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ৩ হাজার ৩০০-এর বেশি ইউনিফর্ম ও সাদা পোশাকধারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকায় ফিরে যাওয়া পর্যন্ত এই নিরাপত্তা বলয় বহাল থাকবে।
তিনি জানান, প্রধানমন্ত্রীর চলাচলের সময় সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা সড়কে স্বল্প সময়ের জন্য যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে।
এদিকে স্মৃতিসৌধ প্রাঙ্গণকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার খান জানান, বিভিন্ন স্থানে ফুলের চারা রোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে তিনদিন ধরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ আবারও সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
What's Your Reaction?