স্লোভেনিয়ায় অবতরণে ‘না’, ক্রোয়েশিয়ায় ঘুরে গেল ইসরায়েলি বিমান

স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানা-তে অবতরণের অনুমতি না পাওয়ায় ক্রোয়েশিয়ার জাগরেব শহরে অবতরনে বাধ্য হয়েছে ইসরায়েলের একটি বিমান। ইসরায়েলের বিমান সংস্থা (ইসএয়ার) বুধবার (৩ জুন) এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট। ইসরায়েলের বিমান সংস্থা (ইসএয়ার) দাবি করেছে, স্লোভেনিয়ান কর্তৃপক্ষ রাজনৈতিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছে। ইসরএয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউরি সিরকিস বলেন, এ ঘটনা বিদ্যমান বিমান চলাচল চুক্তি এবং ইউরপীয় ইউনিয়নের আইন লঙ্ঘনের শামিল। সিরকিসের মতে, ফ্লাইটটি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী লুবলিয়ানা শহরের বিমান বন্দরে অবতরণ করানোর জন্য ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সক্রিয়ভাবে চেষ্টা চালিয়েছিল। তবে, শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা সফল হয়নি। ঘটনাটি নিয়ে স্লোভেনিয়ান কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। কেএম

স্লোভেনিয়ায় অবতরণে ‘না’, ক্রোয়েশিয়ায় ঘুরে গেল ইসরায়েলি বিমান

স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানা-তে অবতরণের অনুমতি না পাওয়ায় ক্রোয়েশিয়ার জাগরেব শহরে অবতরনে বাধ্য হয়েছে ইসরায়েলের একটি বিমান। ইসরায়েলের বিমান সংস্থা (ইসএয়ার) বুধবার (৩ জুন) এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট।

ইসরায়েলের বিমান সংস্থা (ইসএয়ার) দাবি করেছে, স্লোভেনিয়ান কর্তৃপক্ষ রাজনৈতিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছে।

ইসরএয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউরি সিরকিস বলেন, এ ঘটনা বিদ্যমান বিমান চলাচল চুক্তি এবং ইউরপীয় ইউনিয়নের আইন লঙ্ঘনের শামিল।

সিরকিসের মতে, ফ্লাইটটি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী লুবলিয়ানা শহরের বিমান বন্দরে অবতরণ করানোর জন্য ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সক্রিয়ভাবে চেষ্টা চালিয়েছিল। তবে, শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা সফল হয়নি।

ঘটনাটি নিয়ে স্লোভেনিয়ান কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow