সড়কে আইন অমান্য, জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?

রাজধানীর বিভিন্ন সড়কে আইন অমান্য করার শাস্তিস্বরূপ ৭৫ মোটরযানচালকের ড্রাইভিং লাইসেন্স থেকে ৭৮ পয়েন্ট কেটে নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই পয়েন্ট কাটা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। বিআরটিএর তথ্য অনুযায়ী, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় আইন লঙ্ঘনকারী মোটরযানচালকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট কাটার কার্যক্রম চালানো হচ্ছে। এর অংশ হিসেবে জুনে পরিচালিত অভিযানে ৭৫টি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে মোট ৭৮ পয়েন্ট কাটা হয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১১(১) ধারায় একটি ড্রাইভিং লাইসেন্সের জন্য সর্বোচ্চ ১২টি ডিমেরিট পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। লাইসেন্স থেকে একটি পয়েন্ট কাটা যাওয়া মানে ডিমেরিট পয়েন্ট বৃদ্ধি। কোনো চালকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১২ ডিমেরিট পয়েন্ট পূর্ণ হলে তার লাইসেন্স বাতিলের বিধান রয়েছে। অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি এসব পয়েন্টও কাটা হয়।   ডিমেরিট পয়েন্ট সূচি অনুযায়ী, ট্রাফিক সংকেত অমান্য, অনুমোদন ছাড়া বাণিজ্যিকভাবে যানবা

সড়কে আইন অমান্য, জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?
রাজধানীর বিভিন্ন সড়কে আইন অমান্য করার শাস্তিস্বরূপ ৭৫ মোটরযানচালকের ড্রাইভিং লাইসেন্স থেকে ৭৮ পয়েন্ট কেটে নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই পয়েন্ট কাটা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। বিআরটিএর তথ্য অনুযায়ী, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় আইন লঙ্ঘনকারী মোটরযানচালকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট কাটার কার্যক্রম চালানো হচ্ছে। এর অংশ হিসেবে জুনে পরিচালিত অভিযানে ৭৫টি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে মোট ৭৮ পয়েন্ট কাটা হয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১১(১) ধারায় একটি ড্রাইভিং লাইসেন্সের জন্য সর্বোচ্চ ১২টি ডিমেরিট পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। লাইসেন্স থেকে একটি পয়েন্ট কাটা যাওয়া মানে ডিমেরিট পয়েন্ট বৃদ্ধি। কোনো চালকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১২ ডিমেরিট পয়েন্ট পূর্ণ হলে তার লাইসেন্স বাতিলের বিধান রয়েছে। অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি এসব পয়েন্টও কাটা হয়।   ডিমেরিট পয়েন্ট সূচি অনুযায়ী, ট্রাফিক সংকেত অমান্য, অনুমোদন ছাড়া বাণিজ্যিকভাবে যানবাহন ব্যবহার, অতিরিক্ত ভাড়া আদায়, মিটার কারসাজি, অতিরিক্ত বোঝাই, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, অবৈধ হর্ন ব্যবহার, পরিবেশদূষণকারী বা অনিরাপদ যানবাহন পরিচালনা, যান চলাচলে বাধা সৃষ্টি করাসহ বিভিন্ন ধরনের অপরাধে ডিমেরিট পয়েন্ট কাটা হয়।   এর আগে এ বিষয়ে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানিয়েছিল, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সে বরাদ্দ করা পয়েন্ট ১২। আইন ভঙ্গের ক্ষেত্রে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্ট কাটা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow