সড়কে দাঁড়িয়ে শুভেচ্ছা জানালেন ফরিদপুরের হাজারো নেতাকর্মী

  প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের দক্ষিণবঙ্গের প্রথম সফর বরিশালে। সফরে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে সড়কপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা অতিক্রম করেন তিনি। এসময় তাকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে স্থানীয় ও জেলার বিভিন্ন স্থান থেকে হাজারো নেতাকর্মীরা জড়ো হন। সোমবার(১৩ জুলাই) সকাল আটটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়ক ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির বহর যাওয়ার সময় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান ফরিদপুরের হাজারো নেতাকর্মী। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ফরিদপুরের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে হাজার হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হন। তাদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। তারেক রহমান বাসের মধ্যে থেকে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। এন কে বি নয়ন/এফএ

সড়কে দাঁড়িয়ে শুভেচ্ছা জানালেন ফরিদপুরের হাজারো নেতাকর্মী

 

প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের দক্ষিণবঙ্গের প্রথম সফর বরিশালে। সফরে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে সড়কপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা অতিক্রম করেন তিনি। এসময় তাকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে স্থানীয় ও জেলার বিভিন্ন স্থান থেকে হাজারো নেতাকর্মীরা জড়ো হন।

সোমবার(১৩ জুলাই) সকাল আটটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়ক ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির বহর যাওয়ার সময় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান ফরিদপুরের হাজারো নেতাকর্মী।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ফরিদপুরের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে হাজার হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হন। তাদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। তারেক রহমান বাসের মধ্যে থেকে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।


এন কে বি নয়ন/এফএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow