সড়কে প্রাণ গেল বাবা-ছেলের
ফেনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর হাজী শফিউল্লাহ বাড়ির মৃত নুরুল হুদার ছেলে নুর আলম (৪৫) এবং তার ছেলে নুর হাসনাত নিরব (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে নুর আলম, তার ছেলে নুর হাসনাত নিরব ও ভাগিনা আফজাল হোসেন মিঠু (২৫) বাড়ি ফিরছিলেন। পথে নিউ দাউদকান্দি এক্সপ্রেস নামের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নুর আলম মারা যান। গুরুতর আহত অবস্থায় ছেলে ও ভাগিনাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ছেলের মৃত্যু হয়।
নিহত নুর আলমের চাচা ও সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন জানান, নুর আলম ফেনী ডায়াবেটিস হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক হিসেবে কর্মরত ছিলেন। সকালে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা। বর্তমানে নিহতদের মরদেহ ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনাক

মহিপাল হাইওয়ে থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে বাসচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।