সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির এমআর নিহত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম মিজান রহমান (৩৬)। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা এবং পপুলার ঔষধ কোম্পানির একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি মোটরসাইকেল এবং চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাসের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান নামে ঔষধ কোম্পানির এক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালকের নাম মিজান রহমান (৩৬)। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা এবং পপুলার ঔষধ কোম্পানির একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি মোটরসাইকেল এবং চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাসের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান নামে ঔষধ কোম্পানির এক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
What's Your Reaction?