সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫৮ পরিবারকে ২ কোটি টাকা সহায়তা প্রদান

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।  সোমবার (২ মার্চ) দুপুরে চট্টগ্রাম জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫৮টি পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক কে এম মাহবুব কবির, সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী।   এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অলি আহাম্মদ, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের মহাসচিব মোরশেদুল আলম কাদেরী, চট্টগ্রাম সড়ক পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম জেলা ট্রাক-মিনিট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ তালুকদার। অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের মানবিক ও সামাজিক দায়িত্ব। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে প্রদত্ত এ আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক দ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫৮ পরিবারকে ২ কোটি টাকা সহায়তা প্রদান
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।  সোমবার (২ মার্চ) দুপুরে চট্টগ্রাম জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫৮টি পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক কে এম মাহবুব কবির, সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী।   এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অলি আহাম্মদ, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের মহাসচিব মোরশেদুল আলম কাদেরী, চট্টগ্রাম সড়ক পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম জেলা ট্রাক-মিনিট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ তালুকদার। অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের মানবিক ও সামাজিক দায়িত্ব। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে প্রদত্ত এ আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক দুর্দশা লাঘবে সহায়ক হবে। বিআরটিএ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় আহত ২৬টি পরিবারের মধ্যে ছেচল্লিশ লক্ষ টাকা এবং নিহত ৩২টি পরিবারকে ৫ লক্ষ টাকা করে মোট এক কোটি ষাট লক্ষ টাকা প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow