সড়ক যেন মৃত্যুফাঁদ, জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

চাঁদপুরের মতলব-গৌরিপুর-পেন্নাই সড়কের নারায়ণপুর বাজার এলাকায় সড়কের পিচঢালাই উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। সড়কের এই ভাঙা অংশ দিয়ে যাত্রী ও চালকদের জীবনের ঝুঁকি নিয়ে দিনের পর দিন চলাচল করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এমন বেহাল অবস্থা থাকলেও কর্তৃপক্ষের নজর পড়েনি। স্থানীয়রা জানান, বৃষ্টি হলেই সড়কে পানি জমে উপজেলার নারায়ণপুর সাহা বাড়ির মোড় থেকে নারায়ণপুর বাসস্ট্যান্ড হয়ে চৌরাস্তা পর্যন্ত অংশটি বেহাল অবস্থায় পরিণত হয়। মাঝেমধ্যে সড়কের গর্তে কিছু ইট-সুরকি ফেলা হলেও বৃষ্টিতে সেগুলো ভেঙে ও সরে গিয়ে আবারও গর্তের সৃষ্টি হচ্ছে। ফলে সড়কটি দিয়ে চলাচলকারী যাত্রীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের নারায়ণপুর বাজারসংলগ্ন সাহা বাড়ির মোড় ও নারায়ণপুর বাসস্টেশন এলাকায় কয়েকটি স্থানে কার্পেটিং উঠে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পর এসব খানাখন্দে পানি জমে বড় বড় গর্ত তৈরি হয়। জীবনের ঝুঁকি নিয়েই বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার, ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। যানবাহনের ধীরগতির কারণে প্রায়ই সড়কটিতে যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্

সড়ক যেন মৃত্যুফাঁদ, জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
চাঁদপুরের মতলব-গৌরিপুর-পেন্নাই সড়কের নারায়ণপুর বাজার এলাকায় সড়কের পিচঢালাই উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। সড়কের এই ভাঙা অংশ দিয়ে যাত্রী ও চালকদের জীবনের ঝুঁকি নিয়ে দিনের পর দিন চলাচল করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এমন বেহাল অবস্থা থাকলেও কর্তৃপক্ষের নজর পড়েনি। স্থানীয়রা জানান, বৃষ্টি হলেই সড়কে পানি জমে উপজেলার নারায়ণপুর সাহা বাড়ির মোড় থেকে নারায়ণপুর বাসস্ট্যান্ড হয়ে চৌরাস্তা পর্যন্ত অংশটি বেহাল অবস্থায় পরিণত হয়। মাঝেমধ্যে সড়কের গর্তে কিছু ইট-সুরকি ফেলা হলেও বৃষ্টিতে সেগুলো ভেঙে ও সরে গিয়ে আবারও গর্তের সৃষ্টি হচ্ছে। ফলে সড়কটি দিয়ে চলাচলকারী যাত্রীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের নারায়ণপুর বাজারসংলগ্ন সাহা বাড়ির মোড় ও নারায়ণপুর বাসস্টেশন এলাকায় কয়েকটি স্থানে কার্পেটিং উঠে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পর এসব খানাখন্দে পানি জমে বড় বড় গর্ত তৈরি হয়। জীবনের ঝুঁকি নিয়েই বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার, ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। যানবাহনের ধীরগতির কারণে প্রায়ই সড়কটিতে যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। স্থানীয় বাসিন্দা নবীর হোসেন বলেন, ‘এই সড়ক দিয়ে আমরা সবসময় চলাচল করি। এখন সড়কের এমন অবস্থা হয়েছে যে, চলাচলই অনুপযোগী হয়ে পড়েছে।’ কলেজ শিক্ষক জয়নাল আবেদিন বলেন, ‘প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে যাতায়াত করে। খানাখন্দের কারণে প্রায়ই যানজট লেগে থাকে। ফলে শিক্ষার্থীদের স্কুল-কলেজে পৌঁছাতে দেরি হয়। এ ছাড়া প্রতিনিয়ত দুর্ঘটনাও ঘটছে। সড়কটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোরালো দাবি জানাচ্ছি।’ গাড়িচালক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এই ভাঙা রাস্তা দিয়ে আমরা ঠিকমতো গাড়ি চালাতে পারি না। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। গাড়ি যখন পানি ও গর্তের মধ্যে দিয়ে যায়, তখন মনে হয় এই বুঝি দুর্ঘটনা ঘটে গেল।’ এ বিষয়ে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ আলী কালবেলাকে বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য আমরা নোটিশ দিয়েছি। কিছু দিনের মধ্যেই কাজ শুরু হবে। আপাতত চলাচলের সুবিধার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow