হংকংয়ে ১৮৮৪ সালের পর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

হংকংয়ে আবহাওয়ার রেকর্ড সংরক্ষণ শুরুর পর থেকে সবচেয়ে উষ্ণ দিনের রেকর্ড হয়েছে। রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তাপমাত্রা ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। হংকং অবজারভেটরির বরাত দিয়ে সিনহুয়া জানায়, ১৮৮৪ সালে আবহাওয়ার রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটিই হংকংয়ের সর্বোচ্চ তাপমাত্রা। টাইফুন ডলফিনের প্রভাবে সৃষ্ট নিম্নমুখী বায়ুপ্রবাহের কারণে এই চরম তাপমাত্রা তৈরি হয়েছে বলে জানিয়েছে হংকং অবজারভেটরি। আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েক দিনও অব্যাহত থাকতে পারে। হংকংয়ের কিছু এলাকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে, টাইফুন ডলফিন রোববার বিকেলে চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে আঘাত হেনেছে। এর প্রভাবে ওই অঞ্চলে আবহাওয়ার পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: সিনহুয়া

হংকংয়ে ১৮৮৪ সালের পর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

হংকংয়ে আবহাওয়ার রেকর্ড সংরক্ষণ শুরুর পর থেকে সবচেয়ে উষ্ণ দিনের রেকর্ড হয়েছে। রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তাপমাত্রা ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

হংকং অবজারভেটরির বরাত দিয়ে সিনহুয়া জানায়, ১৮৮৪ সালে আবহাওয়ার রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটিই হংকংয়ের সর্বোচ্চ তাপমাত্রা।

টাইফুন ডলফিনের প্রভাবে সৃষ্ট নিম্নমুখী বায়ুপ্রবাহের কারণে এই চরম তাপমাত্রা তৈরি হয়েছে বলে জানিয়েছে হংকং অবজারভেটরি।

আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েক দিনও অব্যাহত থাকতে পারে। হংকংয়ের কিছু এলাকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, টাইফুন ডলফিন রোববার বিকেলে চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে আঘাত হেনেছে। এর প্রভাবে ওই অঞ্চলে আবহাওয়ার পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: সিনহুয়া

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow