হচ্ছে না 'স্কুইড গেম'-এর মার্কিন সংস্করণ

তৃতীয় সিজন দিয়ে গত বছর শেষ হয়েছে জনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’। বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলা সিরিজটির সাফল্যের পর এর আমেরিকান সংস্করণ তৈরির উদ্যোগ নিয়েছিল নেটফ্লিক্স। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে এসেছে ওটিটি প্ল্যাটফর্মটি। ফলে ডেভিড ফিঞ্চারের পরিচালনায় ‘স্কুইড গেম’-এর ইংরেজি স্পিন-অফ তৈরির সম্ভাবনা আপাতত শেষ। সংবাদমাধ্যম দ্য প্লেলিস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ‘স্কুইড গেম’-এর ইংরেজি সংস্করণের প্রাথমিক নাম রাখা হয়েছিল ‘হেক্লার’। প্রকল্পটির চিত্রনাট্যকার হিসেবে যুক্ত ছিলেন ‘ইউটোপিয়া’ খ্যাত ডেনিস কেলি। আর পরিচালক হিসেবে ছিলেন হলিউডের খ্যাতিমান নির্মাতা ডেভিড ফিঞ্চার। তবে নেটফ্লিক্সের অভ্যন্তরীণ নেতৃত্বে পরিবর্তন, ফিঞ্চারের অন্য কাজ নিয়ে ব্যস্ততা এবং ‘স্কুইড গেম’ ফ্র্যাঞ্চাইজিকে নতুনভাবে বিস্তৃত করার কৌশলগত সিদ্ধান্তের কারণে প্রকল্পটি বাতিল করা হয়েছে বলে জানা গেছে। মূলত কোরিয়ান গল্পের গণ্ডি পেরিয়ে ‘স্কুইড গেম’কে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা থেকেই আমেরিকান সংস্করণ তৈরির উদ্যোগ নিয়েছিল নেটফ্লিক্স। কিন্তু এখন শুধু যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে নত

হচ্ছে না 'স্কুইড গেম'-এর মার্কিন সংস্করণ

তৃতীয় সিজন দিয়ে গত বছর শেষ হয়েছে জনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’। বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলা সিরিজটির সাফল্যের পর এর আমেরিকান সংস্করণ তৈরির উদ্যোগ নিয়েছিল নেটফ্লিক্স। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে এসেছে ওটিটি প্ল্যাটফর্মটি। ফলে ডেভিড ফিঞ্চারের পরিচালনায় ‘স্কুইড গেম’-এর ইংরেজি স্পিন-অফ তৈরির সম্ভাবনা আপাতত শেষ।

সংবাদমাধ্যম দ্য প্লেলিস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ‘স্কুইড গেম’-এর ইংরেজি সংস্করণের প্রাথমিক নাম রাখা হয়েছিল ‘হেক্লার’। প্রকল্পটির চিত্রনাট্যকার হিসেবে যুক্ত ছিলেন ‘ইউটোপিয়া’ খ্যাত ডেনিস কেলি। আর পরিচালক হিসেবে ছিলেন হলিউডের খ্যাতিমান নির্মাতা ডেভিড ফিঞ্চার।

তবে নেটফ্লিক্সের অভ্যন্তরীণ নেতৃত্বে পরিবর্তন, ফিঞ্চারের অন্য কাজ নিয়ে ব্যস্ততা এবং ‘স্কুইড গেম’ ফ্র্যাঞ্চাইজিকে নতুনভাবে বিস্তৃত করার কৌশলগত সিদ্ধান্তের কারণে প্রকল্পটি বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

মূলত কোরিয়ান গল্পের গণ্ডি পেরিয়ে ‘স্কুইড গেম’কে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা থেকেই আমেরিকান সংস্করণ তৈরির উদ্যোগ নিয়েছিল নেটফ্লিক্স। কিন্তু এখন শুধু যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে নতুন সংস্করণ তৈরির পথে হাঁটছে না প্রতিষ্ঠানটি। বরং বিশ্বের বিভিন্ন দেশের নিজস্ব সংস্কৃতি ও প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে আলাদা আলাদা ‘স্কুইড গেম’ সংস্করণ তৈরির পরিকল্পনা করছে তারা।

অর্থাৎ আমেরিকান সংস্করণ না হলেও থামছে না ‘স্কুইড গেম’কে ঘিরে নেটফ্লিক্সের পরীক্ষা-নিরীক্ষা। এরই মধ্যে মূল সিরিজের ভাবনার সঙ্গে মিল রেখে তৈরি হয়েছে রিয়েলিটি শো ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’। শোটির দুটি সিজন ইতিমধ্যে প্রচারিত হয়েছে।

সব মিলিয়ে কোরিয়ান সিরিজটির সরাসরি আমেরিকান রূপান্তরের দরজা বন্ধ হলেও ‘স্কুইড গেম’ ফ্র্যাঞ্চাইজিকে আন্তর্জাতিক পরিসরে আরও বড় করার পরিকল্পনা থেকে সরে আসছে না নেটফ্লিক্স। বরং দেশভেদে নতুন গল্প ও সংস্কৃতিকে যুক্ত করে সিরিজটির নতুন সম্ভাবনা খুঁজছে প্ল্যাটফর্মটি।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow