জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত

জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর আইডিইবি ভবনে অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে সংগঠনের বিপুল সংখ্যক কর্মী ও দায়িত্বশীল অংশগ্রহণ করেন। সম্মেলনের এবারের প্রতিপাদ্য—‘কুরআন ও সুন্নাহর পতাকা তলে ঐক্যবদ্ধ জাতি গঠন আমাদের নিরন্তর প্রয়াস’। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক। তিনি বলেন, দেশে শিরক, বিদআত ও কুসংস্কার দূর করতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস একটি নিবেদিতপ্রাণ, ত্যাগী ও যুগসচেতন কর্মীবাহিনী গড়ে তুলতে চায়, যারা কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে সমাজে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠায় কাজ করবে। সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহিব্বাল্লাহিল বাকী, পদ্মা গ্রুপের চেয়ারম্যান মো. আলতাফ হোসেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম। আয়োজক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. আব্দুল্লাহিল হাদীর সভাপতিত্বে সম্মেলনে দেশের

জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত
জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর আইডিইবি ভবনে অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে সংগঠনের বিপুল সংখ্যক কর্মী ও দায়িত্বশীল অংশগ্রহণ করেন। সম্মেলনের এবারের প্রতিপাদ্য—‘কুরআন ও সুন্নাহর পতাকা তলে ঐক্যবদ্ধ জাতি গঠন আমাদের নিরন্তর প্রয়াস’। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক। তিনি বলেন, দেশে শিরক, বিদআত ও কুসংস্কার দূর করতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস একটি নিবেদিতপ্রাণ, ত্যাগী ও যুগসচেতন কর্মীবাহিনী গড়ে তুলতে চায়, যারা কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে সমাজে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠায় কাজ করবে। সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহিব্বাল্লাহিল বাকী, পদ্মা গ্রুপের চেয়ারম্যান মো. আলতাফ হোসেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম। আয়োজক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. আব্দুল্লাহিল হাদীর সভাপতিত্বে সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সহস্রাধিক কর্মী ও দায়িত্বশীল উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তারা সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, যুবসমাজের দায়িত্ব এবং কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে আদর্শ সমাজ গঠনে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া দেশব্যাপী দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মসূচি উপস্থাপন করা হয়। অন্য বক্তারা বলেন, আদর্শবান, দক্ষ ও দায়িত্বশীল যুবসমাজই একটি নৈতিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ জাতি গঠনের প্রধান শক্তি। সেই লক্ষ্য বাস্তবায়নেই জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ ধারাবাহিকভাবে কর্মী গঠন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow