হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় আরও ২ বাংলাদেশ হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। মৃতরা হলেন, ময়মনসিংহের বাসিন্দা মো. সিরাজুল হক পাগলা ও দিনাজপুরের বাসিন্দা মো. খলিলুর রহমান। সোমবার (২৭ এপ্রিল) মক্কা বাংলাদেশ হজ অফিস বিষয়টি নিশ্চিত করে। এদিকে সোমবার সকাল পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৪৮২ জন রয়েছেন। মোট ৮৯টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩৮টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৩৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে। পরিবহন সংক্রান্ত তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করেছে ১৫ হাজার ৭৪৮ জন, সৌদি এয়ারলাইন্স ১২ হাজার ৪৬৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী। সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্থাপিত চিকিৎসা কেন্দ্র থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮৫০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় আরও ২ বাংলাদেশ হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।
মৃতরা হলেন, ময়মনসিংহের বাসিন্দা মো. সিরাজুল হক পাগলা ও দিনাজপুরের বাসিন্দা মো. খলিলুর রহমান।
সোমবার (২৭ এপ্রিল) মক্কা বাংলাদেশ হজ অফিস বিষয়টি নিশ্চিত করে।
এদিকে সোমবার সকাল পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৪৮২ জন রয়েছেন।
মোট ৮৯টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩৮টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৩৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।
পরিবহন সংক্রান্ত তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করেছে ১৫ হাজার ৭৪৮ জন, সৌদি এয়ারলাইন্স ১২ হাজার ৪৬৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী।
সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্থাপিত চিকিৎসা কেন্দ্র থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮৫০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক থেকে ৬ হাজার ৯২২টি সেবা দেওয়া হয়েছে বলেও বুলেটিনে উল্লেখ করা হয়েছে।
What's Your Reaction?