হজে গিয়ে বাংলাদেশির মৃত্যু 

সৌদিআরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আব্দুল হাই বুলু (৬১) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।  সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে সৌদিআরবের মদিনার কিং ফাহাদ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার হজসঙ্গী স্ত্রী সমসাদ আরা রেবা।  মৃত আব্দুল হাই বুলু জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের বাসিন্দা। তিনি বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। আব্দুল হাই বুলুর পুত্রবধূ ডা. দিল আফফোজ নিশা কালবেলাকে বলেন, আমার শ্বশুর ও শাশুড়ি গত ২৩ এপ্রিল বাংলাদেশের একটি বিমানে সৌদিআরবের মক্কায় হজ পালনের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন। এরপর মদিনায় অবস্থান কালে সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে বুকে ব্যথা অনুভব করলে কিং ফাহাদ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।  তিনি আরও বলেন, জানাজা শেষে মদিনার বাকিউল গারকাদ কবরস্থানে তাকে দাফন করা হবে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow