হজে বয়সসীমা নিয়ে পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এলো সৌদি সরকার
হজ পালনে বয়সসীমা সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্ত থেকে সরে এসেছে সৌদি আরব। দেশটি ১৫ বছরের নিচে শিশুদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আগের নিয়ম পুনর্বহাল করেছে, যেখানে ১২ বছর বা তার বেশি বয়সীরা হজে অংশ নিতে পারবে। কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের ৩ মে থেকে নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা থাকলেও তার আগেই এ সিদ্ধান্ত বাতিল করা হয়। নতুন বয়সসীমার কারণে যেসব ভিসা আবেদন বাতিল হয়েছিল, সেগুলো পুনরায় প্রক্রিয়াজাত করা হবে। এতে ক্ষতিগ্রস্ত হজযাত্রীরা কোনো প্রশাসনিক জটিলতা ছাড়াই ভ্রমণের প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন। ডিরেক্টরেট জেনারেল অব হজ নিশ্চিত করেছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। ফলে কম বয়সী হজযাত্রীদের জন্য পূর্বের নিয়ম আবার চালু হলো। এর আগে সৌদি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, ২০২৬ সালের হজে ১৫ বছরের নিচে কেউ অংশ নিতে পারবে না। এ সিদ্ধান্তের ফলে বিভিন্ন দেশে অনেক আবেদনকারীর ভিসা বাতিল এবং অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়া সে সময় কঠোর নির্দেশনায় বলা হয়েছিল, কোনো এয়ারলাইন হজ মৌসুমে নির্ধারিত বয়সসীমার নিচের যাত্রী পরিবহন করতে পারবে না।
হজ পালনে বয়সসীমা সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্ত থেকে সরে এসেছে সৌদি আরব। দেশটি ১৫ বছরের নিচে শিশুদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আগের নিয়ম পুনর্বহাল করেছে, যেখানে ১২ বছর বা তার বেশি বয়সীরা হজে অংশ নিতে পারবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের ৩ মে থেকে নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা থাকলেও তার আগেই এ সিদ্ধান্ত বাতিল করা হয়।
নতুন বয়সসীমার কারণে যেসব ভিসা আবেদন বাতিল হয়েছিল, সেগুলো পুনরায় প্রক্রিয়াজাত করা হবে। এতে ক্ষতিগ্রস্ত হজযাত্রীরা কোনো প্রশাসনিক জটিলতা ছাড়াই ভ্রমণের প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন।
ডিরেক্টরেট জেনারেল অব হজ নিশ্চিত করেছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। ফলে কম বয়সী হজযাত্রীদের জন্য পূর্বের নিয়ম আবার চালু হলো।
এর আগে সৌদি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, ২০২৬ সালের হজে ১৫ বছরের নিচে কেউ অংশ নিতে পারবে না। এ সিদ্ধান্তের ফলে বিভিন্ন দেশে অনেক আবেদনকারীর ভিসা বাতিল এবং অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হয়েছিল।
এছাড়া সে সময় কঠোর নির্দেশনায় বলা হয়েছিল, কোনো এয়ারলাইন হজ মৌসুমে নির্ধারিত বয়সসীমার নিচের যাত্রী পরিবহন করতে পারবে না। নিরাপত্তা ও ব্যবস্থাপনার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানানো হয়।
সর্বশেষ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংশ্লিষ্টরা। এতে আবেদন প্রক্রিয়া সহজ হবে এবং হাজারো পরিবার তাদের সন্তানদের নিয়ে হজ পালনের সুযোগ ফিরে পাবে বলে আশা করা হচ্ছে।
সূত্র : ডন
What's Your Reaction?