হজ পালনে সৌদি পৌঁছেছেন ৭৩১৮২ জন

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৭৩ হাজার ১৮২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ১৮৯টি হজ ফ্লাইটের মাধ্যমে তারা দেশত্যাগ করেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন। বৃহস্পতিবার (২১ মে) প্রকাশিত ওই বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত হজযাত্রীদের মধ্যে ১৮ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৫ জন নারী। মৃত্যুর ঘটনা ঘটেছে মক্কা ও মদিনায়; এর মধ্যে ১৩ জন মক্কায় এবং ৫ জন মদিনায় মারা যান। হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯৫টি, সৌদি এয়ারলাইনসের ৬৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২৫টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করা হয়। হজ ফ্লাইট চলবে আজ পর্যন্ত। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে

হজ পালনে সৌদি পৌঁছেছেন ৭৩১৮২ জন

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৭৩ হাজার ১৮২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ১৮৯টি হজ ফ্লাইটের মাধ্যমে তারা দেশত্যাগ করেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন।

বৃহস্পতিবার (২১ মে) প্রকাশিত ওই বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত হজযাত্রীদের মধ্যে ১৮ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৫ জন নারী। মৃত্যুর ঘটনা ঘটেছে মক্কা ও মদিনায়; এর মধ্যে ১৩ জন মক্কায় এবং ৫ জন মদিনায় মারা যান।

হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯৫টি, সৌদি এয়ারলাইনসের ৬৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২৫টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করা হয়।

হজ ফ্লাইট চলবে আজ পর্যন্ত। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে এবং চলবে ৩০ জুন পর্যন্ত।

ধর্ম মন্ত্রণালয় বলছে, হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরবচ্ছিন্নভাবে ফ্লাইট পরিচালনা ও সার্বিক সমন্বয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow