হজ পালন করে যা বললেন লন্ডনের মেয়র

লন্ডনের মেয়র ও ব্রিটেনের অন্যতম প্রভাবশালী মুসলিম রাজনীতিবিদ সাদিক খান পবিত্র মক্কা থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। এ বছর হজ পালন শেষে তিনি নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। হজের গুরুত্ব সম্পর্কে কথা বলতে গিয়ে সাদিক খান বলেন, এই অভিজ্ঞতা তার জন্য ছিল গর্ব ও সৌভাগ্যের একটি মুহূর্ত। তিনি বলেন, আমি গর্বিত এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি, কারণ ১৫ লাখের বেশি মুসলমানের সঙ্গে আমি হজ পালন করতে পেরেছি। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৭ লাখের বেশি মুসল্লি হজ পালন করছেন। তাদের বেশিরভাগই সৌদি আরবের বাইরে থেকে এসেছেন। এ বছর মোট হাজির সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৭ হাজার ৩০১ জনে। যা ২০২৫ সালের তুলনায় ৩৪ হাজার ৭১ জন বেশি। গত বছর হজে অংশ নিয়েছিলেন ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন মুসল্লি। এদিকে হজ মৌসুমকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতে উন্নত ডিজিটাল প্রযুক্তিনির্ভর সমন্বিত ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। স্মার্ট প্রযুক্তির মাধ্যমে মক্কা ও পবিত্র স্থানগুলোতে হাজিদের চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় নতুন দৃষ্টান্ত স্থাপন করছে দেশটি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো হজযাত্রীদের সেবা উন্নত করা এবং পুরো

হজ পালন করে যা বললেন লন্ডনের মেয়র

লন্ডনের মেয়র ও ব্রিটেনের অন্যতম প্রভাবশালী মুসলিম রাজনীতিবিদ সাদিক খান পবিত্র মক্কা থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। এ বছর হজ পালন শেষে তিনি নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

হজের গুরুত্ব সম্পর্কে কথা বলতে গিয়ে সাদিক খান বলেন, এই অভিজ্ঞতা তার জন্য ছিল গর্ব ও সৌভাগ্যের একটি মুহূর্ত।

তিনি বলেন, আমি গর্বিত এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি, কারণ ১৫ লাখের বেশি মুসলমানের সঙ্গে আমি হজ পালন করতে পেরেছি।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৭ লাখের বেশি মুসল্লি হজ পালন করছেন। তাদের বেশিরভাগই সৌদি আরবের বাইরে থেকে এসেছেন।

এ বছর মোট হাজির সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৭ হাজার ৩০১ জনে। যা ২০২৫ সালের তুলনায় ৩৪ হাজার ৭১ জন বেশি। গত বছর হজে অংশ নিয়েছিলেন ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন মুসল্লি।

এদিকে হজ মৌসুমকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতে উন্নত ডিজিটাল প্রযুক্তিনির্ভর সমন্বিত ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। স্মার্ট প্রযুক্তির মাধ্যমে মক্কা ও পবিত্র স্থানগুলোতে হাজিদের চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় নতুন দৃষ্টান্ত স্থাপন করছে দেশটি।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো হজযাত্রীদের সেবা উন্নত করা এবং পুরো হজ কার্যক্রমে নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করা।

এটি সৌদি ভিশন ২০৩০-এর অংশ, যার আওতায় হজ ও ওমরাহ সেবাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

হজ পরিচালনায় সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে একটি সমন্বিত ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। এই প্ল্যাটফর্ম রিয়েল-টাইম তথ্য বিশ্লেষণ করে এবং জনসমাগম বেশি হয় এমন স্থানগুলো পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে সহায়তা করছে।

সূত্র: আরব নিউজ

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow