হঠাৎ অরিজিতের বাড়িতে আমির খান

প্লেব্যাক থেকে অবসরের ঘোষণায় যখন ভক্তদের মনজুড়ে শুধুই বিস্ময় আর শূন্যতার হাহাকার, ঠিক তখনই যেন আগুনে ঘি ঢালল আরেকটি অপ্রত্যাশিত ঘটনা। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের পৈতৃক বাড়িতে হঠাৎই হাজির বলিউডের ‘পারফেকশনিস্ট’ আমির খান! কোনো পূর্ব ঘোষণা নয়, কোনো আনুষ্ঠানিকতা নয়— এই আকস্মিক সাক্ষাৎ ঘিরেই বিনোদন জগতে শুরু হয়েছে জল্পনা-কল্পনার ঝড়। তাহলে কি অবসরের আড়ালে লুকিয়ে আছে নতুন কোনো সিনেম্যাটিক চমক, নাকি দুজন কিংবদন্তির নীরব কোনো বিশেষ সমঝোতা? ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত রোববার রাতে জিয়াগঞ্জের নিহালিয়া পাড়ায় অরিজিতের বাড়িতে পৌঁছান আমির খান। আজিমগঞ্জ-জিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাতটি অরিজিতের বাড়িতেই কাটিয়েছেন আমির। সোমবার রাতে তার মুম্বাই ফিরে যাওয়ার কথা রয়েছে। আমিরের আগমনকে কেন্দ্র করে অরিজিতের বাড়ির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে, কড়া নিরাপত্তার মধ্যে অরিজিতের বাড়ির ছাদে হাসি মুখে ঘুড়ি ওড়াচ্ছেন আমির খান। প্রিয় তারকাকে এক

হঠাৎ অরিজিতের বাড়িতে আমির খান

প্লেব্যাক থেকে অবসরের ঘোষণায় যখন ভক্তদের মনজুড়ে শুধুই বিস্ময় আর শূন্যতার হাহাকার, ঠিক তখনই যেন আগুনে ঘি ঢালল আরেকটি অপ্রত্যাশিত ঘটনা। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের পৈতৃক বাড়িতে হঠাৎই হাজির বলিউডের ‘পারফেকশনিস্ট’ আমির খান! কোনো পূর্ব ঘোষণা নয়, কোনো আনুষ্ঠানিকতা নয়— এই আকস্মিক সাক্ষাৎ ঘিরেই বিনোদন জগতে শুরু হয়েছে জল্পনা-কল্পনার ঝড়। তাহলে কি অবসরের আড়ালে লুকিয়ে আছে নতুন কোনো সিনেম্যাটিক চমক, নাকি দুজন কিংবদন্তির নীরব কোনো বিশেষ সমঝোতা?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত রোববার রাতে জিয়াগঞ্জের নিহালিয়া পাড়ায় অরিজিতের বাড়িতে পৌঁছান আমির খান। আজিমগঞ্জ-জিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাতটি অরিজিতের বাড়িতেই কাটিয়েছেন আমির। সোমবার রাতে তার মুম্বাই ফিরে যাওয়ার কথা রয়েছে। আমিরের আগমনকে কেন্দ্র করে অরিজিতের বাড়ির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে, কড়া নিরাপত্তার মধ্যে অরিজিতের বাড়ির ছাদে হাসি মুখে ঘুড়ি ওড়াচ্ছেন আমির খান। প্রিয় তারকাকে একনজর দেখতে পার্শ্ববর্তী বাড়ির ছাদগুলোতে ভিড় জমান স্থানীয়রা। আমিরও হাত নেড়ে ভক্তদের অভিবাদনের জবাব দেন। তবে অরিজিৎ ও আমিরের মধ্যে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সংশ্লিষ্টদের মতে, কয়েক দিন আগে অরিজিৎ সিং হঠাৎ করেই চলচ্চিত্র বা প্লেব্যাক সংগীত থেকে অবসরের ঘোষণা দেন। তার এই সিদ্ধান্তে ভক্তদের মধ্যে হতাশা বিরাজ করছে। আমির খানের এই ঝটিকা সফরকে অনেকেই দেখছেন অরিজিৎকে সিদ্ধান্ত পরিবর্তন করার অনুরোধ হিসেবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow