হঠাৎ বান্দরবান সফরে হাসনাত আব্দুল্লাহ

বান্দরবানের লামা ও আলীকদমে গেলেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার (২২ ফেব্রুয়ারি) লামা ও আলীকদম উপজেলার বিভিন্ন স্থানে ঘুরতে দেখা গেছে তাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তিনি উপজেলার ইয়াংছা চেকপোস্ট সংলগ্ন একটি মসজিদে জোহরের নামাজ আদায় করেন। পরে তাকে লামা বাজারে এবং পরে আলীকদম বাজারে ঘুরতে দেখা গেছে। তারা আরও জানান, ব্লু জিন্স প্যান্ট, কালো জার্সি এবং মুখে মাস্ক পরে তিনি ঘুরে বেড়ান। তার সঙ্গে কয়েকজন সঙ্গী ছিলেন। আকস্মিকভাবে কেন তার এই সংক্ষিপ্ত সফরের বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি।  এনসিপির লামা উপজেলা সমন্বয়কারী মো. নাজমুল হোসেন বলেন, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর এ সফর সম্পর্কে সাংগঠনিকভাবে কোনো কিছুই জানানো হয়নি। তিনি আরও বলেন, পরে জানতে পারি, এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত সফর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow