হঠাৎ বাড়ানো হলো ওয়াসার এটিএম বুথের পানির দাম
হঠাৎ করে বাড়ানো হলো ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার কিনতে হচ্ছে ১০০ পয়সা করে। অথচ আগে লিটারপ্রতি পানি পাওয়া যেত ৮০ পয়সায়। রোববার (১ মার্চ) থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এতে ক্ষুব্ধ হয়েছেন বুথ থেকে পানি কিনে খাওয়া গ্রাহকরা। এর আগে ২০২৩ সালের ১ আগস্ট ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম দ্বিগুণ করা হয়েছিল। সেই সময় ৪০ পয়সা লিটার পানির দাম এক লাফে ৮০ পয়সা করা হয়েছিল। যদিও ঢাকা ওয়াসা বলছে, বর্তমানে এটিএম বুথ পরিচালনাসহ বৈশ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে পানির দাম বাড়িয়েছে ওয়াসা। গত ২৬ ফেব্রুয়ারি পানির দাম বাড়ানোর অফিস আদেশ জারি করেন ওয়াসা সচিব এস এম জাহাঙ্গীর হোসেন। ওই অফিস আদেশে বলা হয়, গত ২৮ জানুয়ারি ঢাকা ওয়াসার কর্মসম্পাদন সহায়তা কমিটির ১৪তম সভায় অপারেশন অ্যান্ড মেনটেনেন্স খরচ বাড়ায় ওয়াটার এটিএম বুথের প্রতি লিটার পানির মূল্য ০ দশমিক ৮০ (ভ্যাট+ট্যাক্সসহ) টাকা থেকে ১ টাকা (ভ্যাট+ট্যাক্সসহ) বাড়ানোর সিদ্ধান্ত হয়। যা ১ মার্চ থেকে কার্যকর হবে। এভাবে দাম বাড়ায় আপত্তি জানিয়েছেন গ্রাহকরা। তাদের অভিযোগ, ওয়াসা একটি সেবা সংস্থা, বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। পানির দাম না বা
হঠাৎ করে বাড়ানো হলো ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার কিনতে হচ্ছে ১০০ পয়সা করে। অথচ আগে লিটারপ্রতি পানি পাওয়া যেত ৮০ পয়সায়। রোববার (১ মার্চ) থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এতে ক্ষুব্ধ হয়েছেন বুথ থেকে পানি কিনে খাওয়া গ্রাহকরা।
এর আগে ২০২৩ সালের ১ আগস্ট ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম দ্বিগুণ করা হয়েছিল। সেই সময় ৪০ পয়সা লিটার পানির দাম এক লাফে ৮০ পয়সা করা হয়েছিল। যদিও ঢাকা ওয়াসা বলছে, বর্তমানে এটিএম বুথ পরিচালনাসহ বৈশ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে পানির দাম বাড়িয়েছে ওয়াসা।
গত ২৬ ফেব্রুয়ারি পানির দাম বাড়ানোর অফিস আদেশ জারি করেন ওয়াসা সচিব এস এম জাহাঙ্গীর হোসেন। ওই অফিস আদেশে বলা হয়, গত ২৮ জানুয়ারি ঢাকা ওয়াসার কর্মসম্পাদন সহায়তা কমিটির ১৪তম সভায় অপারেশন অ্যান্ড মেনটেনেন্স খরচ বাড়ায় ওয়াটার এটিএম বুথের প্রতি লিটার পানির মূল্য ০ দশমিক ৮০ (ভ্যাট+ট্যাক্সসহ) টাকা থেকে ১ টাকা (ভ্যাট+ট্যাক্সসহ) বাড়ানোর সিদ্ধান্ত হয়। যা ১ মার্চ থেকে কার্যকর হবে।
এভাবে দাম বাড়ায় আপত্তি জানিয়েছেন গ্রাহকরা। তাদের অভিযোগ, ওয়াসা একটি সেবা সংস্থা, বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। পানির দাম না বাড়িয়ে উল্টো এটিএমের পানিতে সরকারের ভর্তুকি দেওয়া দরকার। এতে সমাজের সব শ্রেণির মানুষ বিশুদ্ধ খাবার পানি পাবে। এখন বাসাবাড়িতে ওয়াসা যে পানি সরবরাহ করে, সেগুলো ফুটিয়ে ঠিকমতো পান করা যায় না।
এ বিষয়ে ঢাকা ওয়াসার বক্তব্য জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এটা কোনো একক সিদ্ধান্ত নয়। সম্প্রতি ঢাকা ওয়াসার বোর্ড সভায় এটিএম বুথের পানির দাম ২০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত রোববার থেকে কার্যকর হয়েছে। মূলত ওয়াসার এটিএম বুথ পরিচালনা ব্যয় বেড়েছে। বিশেষ করে পানিতে যে কেমিক্যাল, ফিল্টার ব্যবহার করা হয় এগুলোর দাম বেড়েছে। জনবলের মজুরিও বেড়েছে। এ কারণে পানির দাম বাড়ানো হয়েছে।
What's Your Reaction?