হতাহতদের খোঁজখবর নিতে কুমিল্লা মেডিকেলে রেলপথ প্রতিমন্ত্রী

কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস ও ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। একই সঙ্গে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন তিনি। রোববার (২২ মার্চ) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দুর্ঘটনার স্থল পরিদর্শন শেষে কুমেক হাসপাতালে আহতদের দেখতে যান প্রতিমন্ত্রী। পরে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ সাংবাদিকদের বলেন, এরইমধ্যে রেল দুর্ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। আরও পড়ুন: কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২ কীভাবে দুর্ঘটনা থেকে রক্ষা করা যায়, সেজন্য রেল ক্রসিংকে আধুনিকায়ন করা যায়, এসব বিষয়ে সরকারের সিদ্ধান্ত রয়েছে বলেও জানান তিনি। এসময় কৃষিমন্ত্রী, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্ম

হতাহতদের খোঁজখবর নিতে কুমিল্লা মেডিকেলে রেলপথ প্রতিমন্ত্রী

কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস ও ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। একই সঙ্গে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন তিনি।

রোববার (২২ মার্চ) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দুর্ঘটনার স্থল পরিদর্শন শেষে কুমেক হাসপাতালে আহতদের দেখতে যান প্রতিমন্ত্রী।

পরে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ সাংবাদিকদের বলেন, এরইমধ্যে রেল দুর্ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।

আরও পড়ুন:
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২

কীভাবে দুর্ঘটনা থেকে রক্ষা করা যায়, সেজন্য রেল ক্রসিংকে আধুনিকায়ন করা যায়, এসব বিষয়ে সরকারের সিদ্ধান্ত রয়েছে বলেও জানান তিনি।

এসময় কৃষিমন্ত্রী, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (২১ মার্চ) দিনগত রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়ার পথে মামুন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১৫ জন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow