হত্যাচেষ্টা মামলার আসামি, তবু নিয়মিত অফিস করছেন নিরাপত্তাপ্রহরী

হত্যাচেষ্টা মামলার আসামি হলেও আদালত থেকে জামিন না নিয়ে নিয়মিত অফিস করছেন জামালপুরের সিংহজানী খাদ্য গুদামের নিরাপত্তাপ্রহরী শামীম হোসেন। বিষয়টি জানেন না অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। অন্যদিকে পুলিশও তাকে গ্রেপ্তারে কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৪ জুন) সরেজমিনে গিয়ে সিংহজানী খাদ্য গুদামে শামীম হোসেনের নিয়মিত উপস্থিতির তথ্য পাওয়া যায়। জানা গেছে, গত ২০ মে জামালপুর সদর থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলার তিন নম্বর আসামি শামীম হোসেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ মে বিকেলে প্রতিপক্ষ সাজেদা নামে এক নারীকে লোহার শাবল দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করা হয়। মামলার পরও শামীম হোসেন নিয়মিত অফিসে উপস্থিত থাকলেও এ বিষয়ে অবগত নন খাদ্য গুদাম কর্তৃপক্ষ।অভিযোগ আছে, মামলা হলেও পুলিশ শামীমকে গ্রেপ্তারের উদ্যোগ নিচ্ছে না।  মামলার বাদী আলিমুল ইসলাম সুজা অভিযোগ করে বলেন, হত্যাচেষ্টা মামলার গুরুত্বপূর্ণ আসামি শামীম নিয়মিত অফিসে হাজির হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। অফিস কর্তৃপক্ষও তার বিরুদ্ধে ফৌজদারি মামলার বিষয়টি আমলে নিচ্ছে না। তাহলে আমরা ন্যায়বিচার কীভাবে পাব? এসব বিষয়ে শ

হত্যাচেষ্টা মামলার আসামি, তবু নিয়মিত অফিস করছেন নিরাপত্তাপ্রহরী

হত্যাচেষ্টা মামলার আসামি হলেও আদালত থেকে জামিন না নিয়ে নিয়মিত অফিস করছেন জামালপুরের সিংহজানী খাদ্য গুদামের নিরাপত্তাপ্রহরী শামীম হোসেন। বিষয়টি জানেন না অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। অন্যদিকে পুলিশও তাকে গ্রেপ্তারে কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৪ জুন) সরেজমিনে গিয়ে সিংহজানী খাদ্য গুদামে শামীম হোসেনের নিয়মিত উপস্থিতির তথ্য পাওয়া যায়।

জানা গেছে, গত ২০ মে জামালপুর সদর থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলার তিন নম্বর আসামি শামীম হোসেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ মে বিকেলে প্রতিপক্ষ সাজেদা নামে এক নারীকে লোহার শাবল দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করা হয়।

মামলার পরও শামীম হোসেন নিয়মিত অফিসে উপস্থিত থাকলেও এ বিষয়ে অবগত নন খাদ্য গুদাম কর্তৃপক্ষ।অভিযোগ আছে, মামলা হলেও পুলিশ শামীমকে গ্রেপ্তারের উদ্যোগ নিচ্ছে না। 

মামলার বাদী আলিমুল ইসলাম সুজা অভিযোগ করে বলেন, হত্যাচেষ্টা মামলার গুরুত্বপূর্ণ আসামি শামীম নিয়মিত অফিসে হাজির হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। অফিস কর্তৃপক্ষও তার বিরুদ্ধে ফৌজদারি মামলার বিষয়টি আমলে নিচ্ছে না। তাহলে আমরা ন্যায়বিচার কীভাবে পাব?

এসব বিষয়ে শামীম হোসেনের ভাষ্য, তার বলার কিছু নেই।

এ বিষয়ে জানতে চাইলে জামালপুর সিংহজানী খাদ্য গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইসরাত হোসেন বলেন, শামীম মামলার আসামি হয়ে জামিন না নিয়ে অফিসে আসছেন, এমন তথ্য আমার জানা নেই। তবে তিনি নিয়মিত অফিসে উপস্থিত হচ্ছেন।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, বিষয়টি তদন্ত কর্মকর্তার কাছে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow