হত্যাচেষ্টা মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানোর নির্দেশ
জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে ধানমন্ডি থানায় দায়ের হওয়া এক হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালত আসামিকে আদালতে হাজির করার পর এ আদেশ দেন। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন। মামলার নথি অনুযায়ী, জুলাই গণআন্দোলনের সময় শিক্ষার্থী মোদাচ্ছির রহমানকে হত্যাচেষ্টার অভিযোগ এনে তার বাবা আবদুল হান্নান সরকার গত বছরের ২২ আগস্ট ধানমন্ডি থানায় মামলা করেন। তদন্ত শেষে চলতি বছরের ৯ মার্চ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ইয়াসিন আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে সালমান এফ রহমানকে চার নম্বর আসামি করা হয়। আরও পড়ুন আসামির পক্ষ নিয়ে একপেশে রিপোর্ট দিয়েছে এইচআরডব্লিউ: চিফ প্রসিকিউটর তদন্তে তার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ার দাবি করে আদালত গত ৫ জুলাই সালমান এফ রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তিনি আগে থেকেই কারাগারে থাকায় তাকে
জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে ধানমন্ডি থানায় দায়ের হওয়া এক হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালত আসামিকে আদালতে হাজির করার পর এ আদেশ দেন। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন।
মামলার নথি অনুযায়ী, জুলাই গণআন্দোলনের সময় শিক্ষার্থী মোদাচ্ছির রহমানকে হত্যাচেষ্টার অভিযোগ এনে তার বাবা আবদুল হান্নান সরকার গত বছরের ২২ আগস্ট ধানমন্ডি থানায় মামলা করেন। তদন্ত শেষে চলতি বছরের ৯ মার্চ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ইয়াসিন আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে সালমান এফ রহমানকে চার নম্বর আসামি করা হয়।
তদন্তে তার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ার দাবি করে আদালত গত ৫ জুলাই সালমান এফ রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তিনি আগে থেকেই কারাগারে থাকায় তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুল হক। ওই আবেদনের শুনানি শেষে বুধবার আদালত তাকে মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।
এদিন দুপুরে সালমান এফ রহমানকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে আদালতে আনা হয়। আদালতে নেওয়ার সময় তার হাতে হাতকড়া, মাথায় হেলমেট এবং শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। কাঠগড়ায় তোলার পর পুলিশ তার হেলমেট ও হাতকড়া খুলে দেয়। শুনানি শেষে বিচারক গ্রেফতার দেখানোর আদেশ দেন।
এমডিএএ/এএমএ
What's Your Reaction?
