হবিগঞ্জের এএসপি জহিরুল ইসলামকে সরানো হলো

হবিগঞ্জের বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। তাকে রাঙ্গামাটির বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে। গত বুধবার (৪ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক আদেশে তাকে বর্তমান কর্মস্থল থেকে সংযুক্তি প্রত্যাহার করে রাঙ্গামাটির বেতবুনিয়া পিএসটিএসে সংযুক্ত করা হয়। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের পক্ষে অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত ওই আদেশে তাকে ৫ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। বদলির নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে ৪ মার্চ রাতেই বাহুবল সার্কেল অফিস থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। জানা গেছে, বাহুবল সার্কেলে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা শুরু হয়। এক পুলিশ সদস্যও তার বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ তোলেন। ওই পুলিশ সদস্যের স্ত্রী এ ঘটনায় সিলেট রেঞ্জের ডিআইজি বরাবর লিখিত অভিযোগ করেন। এসব ঘটনার প্রেক্ষিতে তাকে তাৎক্ষণিক বদলি করা হয়। হবিগঞ্জের পুলিশ

হবিগঞ্জের এএসপি জহিরুল ইসলামকে সরানো হলো

হবিগঞ্জের বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। তাকে রাঙ্গামাটির বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।

গত বুধবার (৪ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক আদেশে তাকে বর্তমান কর্মস্থল থেকে সংযুক্তি প্রত্যাহার করে রাঙ্গামাটির বেতবুনিয়া পিএসটিএসে সংযুক্ত করা হয়।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের পক্ষে অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত ওই আদেশে তাকে ৫ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

বদলির নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে ৪ মার্চ রাতেই বাহুবল সার্কেল অফিস থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।

জানা গেছে, বাহুবল সার্কেলে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা শুরু হয়। এক পুলিশ সদস্যও তার বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ তোলেন। ওই পুলিশ সদস্যের স্ত্রী এ ঘটনায় সিলেট রেঞ্জের ডিআইজি বরাবর লিখিত অভিযোগ করেন। এসব ঘটনার প্রেক্ষিতে তাকে তাৎক্ষণিক বদলি করা হয়।

হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছিন খাতুন বলেন, এটি প্রশাসনিক বিষয়। প্রশাসনিক প্রয়োজন বা অভিযোগের প্রেক্ষিতে যেকোনো সময় কর্মকর্তাদের বদলি করা হতে পারে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/ইএ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow