হবিগঞ্জে কোনো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ মনে করছে না র্যাব
হবিগঞ্জে কোনো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ মনে করছে না র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে নির্বাচন কমিশনের মাধ্যমে যেসব ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে জানানো হয়েছে সেসব কেন্দ্রে টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের জে কে অ্যান্ড এইচ কে হাইস্কুল কেন্দ্র পরিদর্শনকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার লে. মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী ঝুঁকিপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আমরা এরই মধ্যে রেকি করেছি। আমাদের কাছে সেগুলো ঝুঁকিপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ বলে মনে হয়নি। র্যাব কর্মকর্তা বলেন, র্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তবে নাশকতাকারী বা দুষ্কৃতিকারী ঘটনা ঘটাতে পারে- এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবো। মো. সাজ্জাদ হোসেন বলেন, প্রতিদিনই টহল টিম প্রতিটি ভোটকেন্দ্র পরিদর্শন করছে। সংশ্লিষ্ট এলাকার ভোটারদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করছে। নির্বাচনকে কেন্দ্র করে আমরা ঝুঁকিভিত্তিক নিরাপত্তা বিশ্লেষণ করেছি। সে অনুযায়ী নিরাপত্তা কার্যক্রম গ্রহণ ক
হবিগঞ্জে কোনো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ মনে করছে না র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে নির্বাচন কমিশনের মাধ্যমে যেসব ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে জানানো হয়েছে সেসব কেন্দ্রে টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের জে কে অ্যান্ড এইচ কে হাইস্কুল কেন্দ্র পরিদর্শনকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার লে. মো. সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী ঝুঁকিপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আমরা এরই মধ্যে রেকি করেছি। আমাদের কাছে সেগুলো ঝুঁকিপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ বলে মনে হয়নি।
র্যাব কর্মকর্তা বলেন, র্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তবে নাশকতাকারী বা দুষ্কৃতিকারী ঘটনা ঘটাতে পারে- এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবো।
মো. সাজ্জাদ হোসেন বলেন, প্রতিদিনই টহল টিম প্রতিটি ভোটকেন্দ্র পরিদর্শন করছে। সংশ্লিষ্ট এলাকার ভোটারদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করছে। নির্বাচনকে কেন্দ্র করে আমরা ঝুঁকিভিত্তিক নিরাপত্তা বিশ্লেষণ করেছি। সে অনুযায়ী নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করেছি। সাদা পোশাকে আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। যাতে যেকোনো ধরনের নাশকতা সৃষ্টি, গোজব ছড়ানো এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আগেই শনাক্ত এবং প্রতিহত করা যায়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এনএইচআর/এমএন
What's Your Reaction?