হবিগঞ্জে গাড়ির ধাক্কায় দুই বন্ধু নিহত

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। সোমাবার (২৫ মে) দিবাগত রাতে মাধবপুরের নোয়াপাড়া সাহেবনগর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন- আশিক আহমেদ (২৫) ও আবুল বাশার (৩৫)। আশিক ঢাকার খিলক্ষেত থানার পাতিরা এলাকার সেলিম মিয়ার ছেলে। আবুল বাশার নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাগবের এলাকার আব্দুল বাতেনের ছেলে। তারা মোটরসাইকেলযোগে সিলেটে বেড়াতে যাচ্ছিলেন। পুলিশ জানান, সোমবার (২৫ মে) দিবাগত রাতে মোটরসাইকেলে করে তারা সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে নোয়াপাড়া সাহেবনগর গেট এলাকায় পৌঁছলে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক আহমেদকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৬ মে) ভোরে আবুল বাশার মারা যান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহের সুরতহাল প্রতিবেদন করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, দুর

হবিগঞ্জে গাড়ির ধাক্কায় দুই বন্ধু নিহত

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

সোমাবার (২৫ মে) দিবাগত রাতে মাধবপুরের নোয়াপাড়া সাহেবনগর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন- আশিক আহমেদ (২৫) ও আবুল বাশার (৩৫)।

আশিক ঢাকার খিলক্ষেত থানার পাতিরা এলাকার সেলিম মিয়ার ছেলে। আবুল বাশার নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাগবের এলাকার আব্দুল বাতেনের ছেলে। তারা মোটরসাইকেলযোগে সিলেটে বেড়াতে যাচ্ছিলেন।

পুলিশ জানান, সোমবার (২৫ মে) দিবাগত রাতে মোটরসাইকেলে করে তারা সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে নোয়াপাড়া সাহেবনগর গেট এলাকায় পৌঁছলে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক আহমেদকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৬ মে) ভোরে আবুল বাশার মারা যান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহের সুরতহাল প্রতিবেদন করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow