হবিগঞ্জে ২ কোটি টাকার গলদা চিংড়ির রেণু জব্দ

হবিগঞ্জে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টায় শহরতলীর মশাজান ব্রিজ এলাকার খোয়াই নদীতে রেনু পোনা অবমুক্ত করা হয়।  এসময় বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ও জেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলমসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, মঙ্গলবার সকালে জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ভারতীয় অবৈধ গলদা চিংড়ির (রেনু পোনা) ১০০টি কার্টুন আটক করা হয়। যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা।  হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম বলেন, মূলত সিলেট বিভাগে এ রেনুর উৎপাদন কম হয়। এ সুযোগে ভারতীয় চোরাকারবারিরা তা আমাদের দেশে পাচার করে আসছে। বিজিবির কারণে রেণু জব্দ করা সম্ভব হয়েছে। পরে অবমুক্ত করা হয়েছে।

হবিগঞ্জে ২ কোটি টাকার গলদা চিংড়ির রেণু জব্দ

হবিগঞ্জে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টায় শহরতলীর মশাজান ব্রিজ এলাকার খোয়াই নদীতে রেনু পোনা অবমুক্ত করা হয়। 

এসময় বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ও জেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলমসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, মঙ্গলবার সকালে জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ভারতীয় অবৈধ গলদা চিংড়ির (রেনু পোনা) ১০০টি কার্টুন আটক করা হয়। যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা। 

হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম বলেন, মূলত সিলেট বিভাগে এ রেনুর উৎপাদন কম হয়। এ সুযোগে ভারতীয় চোরাকারবারিরা তা আমাদের দেশে পাচার করে আসছে। বিজিবির কারণে রেণু জব্দ করা সম্ভব হয়েছে। পরে অবমুক্ত করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow