হবিগঞ্জ সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৩
হবিগঞ্জের মাধবপুরে সীমান্তবর্তী মোহনপুর এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশিসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)| বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সীমান্ত পিলার ১৯৯৪/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোহনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীন ধর্মঘর বিওপির বিজিবি’র একটি টহল দল এ অভিযান চালায়। এ সময় আটক হন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের সন্তোষ চন্দ্র দেবের ছেলে উজ্জ্বল চন্দ্র দেব (৩৫), মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. মোশারফ হোসেন (২৮) এবং মোহনপুর গ্রামের মো. মিলন মিয়ার ছেলে মো. রাহুল (২২)। তাদের কাছ থেকে বাংলাদেশি ৫০০ টাকা, ভারতীয় ৩০০ রুপি এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করে মাধবপুর থানায় সোপর্দ করা হয়। সরাইল ব্যাটালিয়নের ২৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জব্বার বলেন, ‘মাধবপুর সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে সে বিষয়ে বিজিবি বদ্ধপরিকর। অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধে আমাদের অভিযা
হবিগঞ্জের মাধবপুরে সীমান্তবর্তী মোহনপুর এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশিসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)|
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সীমান্ত পিলার ১৯৯৪/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোহনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীন ধর্মঘর বিওপির বিজিবি’র একটি টহল দল এ অভিযান চালায়।
এ সময় আটক হন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের সন্তোষ চন্দ্র দেবের ছেলে উজ্জ্বল চন্দ্র দেব (৩৫), মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. মোশারফ হোসেন (২৮) এবং মোহনপুর গ্রামের মো. মিলন মিয়ার ছেলে মো. রাহুল (২২)। তাদের কাছ থেকে বাংলাদেশি ৫০০ টাকা, ভারতীয় ৩০০ রুপি এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করে মাধবপুর থানায় সোপর্দ করা হয়।
সরাইল ব্যাটালিয়নের ২৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জব্বার বলেন, ‘মাধবপুর সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে সে বিষয়ে বিজিবি বদ্ধপরিকর। অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘তিনজনকে থানায় সোপর্দ করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএইচ/জেআইএম
What's Your Reaction?