হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া জয়ী

হবিগঞ্জ-১ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়া। তিনি ১ লাখ ১১ হাজার ৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সিরাজুল ইসলাম মিরপুরে রিকশা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ২৪৫ ভোট। জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এ ফল ঘোষণা করেন। হবিগঞ্জ-১ আসনে ১৭৭টি কেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এদিকে হবিগঞ্জ-২ আসনে ১৫১টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে সবগুলো কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষের প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান ১ লাখ ২৫ হাজার ২০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদ পেয়েছেন ৬৩ হাজার ৩১১ ভোট। এমএন/জেআইএম

হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া জয়ী

হবিগঞ্জ-১ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়া। তিনি ১ লাখ ১১ হাজার ৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সিরাজুল ইসলাম মিরপুরে রিকশা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ২৪৫ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এ ফল ঘোষণা করেন।

হবিগঞ্জ-১ আসনে ১৭৭টি কেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

এদিকে হবিগঞ্জ-২ আসনে ১৫১টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে সবগুলো কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষের প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান ১ লাখ ২৫ হাজার ২০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদ পেয়েছেন ৬৩ হাজার ৩১১ ভোট।

এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow